44W এর ফাস্ট চার্জিং টেকনোলজিসহ 50MP Dual Selfie Camera এবং 108MP Rear Camera এর সাথে লঞ্চ হল VIVO S12 Pro স্মার্টফোন

টেক মার্কেটে এসে গেল Vivo S12 Series। কোম্পানি এই সিরিজে দুটি স্মার্টফোন Vivo S12 এবং Vivo S12 Pro নামে লঞ্চ করেছে। এই আর্টিকেলে Vivo S12 Pro এর ফিচার, স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে বলা হয়েছে। এই স্মার্টফোনটি 50MP Dual Selfie Camera, 108MP Rear Camera, Mediatek Dimensity 1200 চিপসেট সহ 44W Fast Charging টেকনোলজি যুক্ত 4,300mAh এর ব‍্যাটারি সাপোর্ট করে।

আরও পড়ুন: মাত্র 6 হাজার টাকার কম দামে এই কোম্পানি লঞ্চ করল এই অসাধারণ ফিচার যুক্ত স্মার্টফোনটি

Vivo S12 Pro এর ক‍্যামেরা

Vivo S12 Pro স্মার্টফোনে‌র ক‍্যামেরা সেগ-মেন্টটি ফোনের প্রধান ইউএসপি। ফোটোগ্রাফির জন্য ভিভোর এই ফোনে তিনটি রেয়ার ক‍্যামেরা সেন্সর এবং দুটি সেল্ফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা‌র মধ্যে একটি এফ/2.0 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের আল্ট্রা ক্লিয়ার প্রাইমারি সেন্সর এবং দ্বিতীয়‌টি এফ/2.28 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স।

ভিভো এস12 প্রো স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ এফ/1.88 অ্যাপার্চারের 108 মেগাপিক্সেলের আল্ট্রা হাই ডেফিনেশান প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই ভিভোর এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স সাপোর্ট করে।

আরও পড়ুন: Vodafone Idea এর অসাধারণ অফার, এই প্রসেস গুলি ফলো করে পেয়ে যাবেন VIP মোবাইল নাম্বার

Vivo S12 Pro এর স্পেসিফিকেশন্স

ভিভো এস12 প্রো স্মার্টফোনটি 19.8:9 আস্পেক্ট রেশিও সহ 2376 × 1080 পিক্সেল রেজল্যুশনে‌র 6.56 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস পর্যন্ত টাচ স‍্যাম্পলিঙ রেট সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 91.39% এবং ভিভো এস12 প্রো স্মার্টফোনে‌র ডিসপ্লে 16.7এম কালার, 398 পিপিআই এবং 6000000:1 কন্ট্রাস্ট রেশিওর মতো ফিচার সাপোর্ট করে।

Vivo S12 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত অরিজন ওএস ওশিয়ান সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনটির 3.0 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর এবং 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের ডায়মানসিটি 1200 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি এআর‌এম জি77 জিপিইউ সাপোর্ট করে।

আরও পড়ুন: দ্রুত বাড়ছে BSNL এর চাহিদা, এটাই কি সরকারের জন্য সুবর্ণ সুযোগ?

Vivo S12 Pro স্মার্টফোনটি 7.36 মিমি মোটা এবং স্মার্টফোনটি‌র ওজন 171 গ্রাম। এই মোবাইল ফোনটি 5জি সহ 4জি‌ ও সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটি‌র জন্য যেখানে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেও‌য়া হয়েছে, আবার এর সাথেই ভিভোর ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি‌ যুক্ত 4,300 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

Vivo S12 Pro এর প্রাইস

ভিভো এস12 প্রো স্মার্টফোনটি‌কে কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেও‌য়া হয়েছে এবং এই ভেরিয়েন্টটির দাম 3399 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 40,000 টাকা। Vivo S12 Pro এর বড়ো ভেরিয়েন্টটি 12 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং এই ভেরিয়েন্টটিকে 3,699 ইউয়ান অর্থাৎ প্রায় 43,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here