দ্রুত বাড়ছে BSNL এর চাহিদা, এটাই কি সরকারের জন্য সুবর্ণ সুযোগ?

Reliance Jio, Airtel এবং Vodafone Idea বিগত দিনে নিজের Tariff Plan এর দাম বাড়িয়ে নিজের ইউজারদের হতাশ করেছে। এই সময়ে ভারতের টেলিকম সেক্টারে এই তিনটি কোম্পানি‌ই সক্রিয় আছে এবং পর পর এই তিনটি কোম্পানিই Mobile Plan এর দাম বাড়িয়ে দিয়েছে। মোবাইল ইউজাররা রিচার্জের দাম এতটা বেড়ে যাওয়া‌য় এখন সস্তা‌ রিচার্জের খোঁজ করতে শুরু করেছে। এমতাবস্থায় দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL ইন্ডিয়ান ইউজারদের জন্য একমাত্র উপায় হয়ে উঠেছে। এখন দেশের সর্বত্র এটিই দেখা যাচ্ছে যে ইউজাররা জিও, এয়ারটেল এবং ভিআই কোম্পানি‌কে ছেড়ে বিএস‌এন‌এল‌ কোম্পানি‌তে চলে যাচ্ছে।

আরও পড়ুন: আবার‌ও ইউজারদের হতাশ করল Vodafone Idea, এখন এই প্ল‍্যানগুলিতে পাওয়া যাবে কম ডেটা এবং 14 দিনের ভ‍্যালিডিটি

BSNL কোম্পানি‌তে যাওয়ার কথা আমরা বলছি না, বরং এই ডিমান্ড আমরা 91 মোবাইলসের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ভারতীয় মোবাইল ইউজাররা ভারত সঞ্চার নিগম লিমিটেড নেট‌ওয়ার্কের সাথে যুক্ত হ‌ওয়ার ইচ্ছা প্রকাশ করছে। সোশ্যাল মিডিয়াতে পাওয়া কমেন্ট গুলির অনুযায়ী এটি পরিস্কার বোঝা যাচ্ছে যে এই সময়ে Jio, Airtel এবং Vi এই তিনটি প্রাইভেট কোম্পানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়ানোয় হতাশ হয়েছে এবং এই কারনেই ভারতীয় ইউজাররা প্রতিবাদ স্বরূপ প্রাইভেট কোম্পানির নেটওয়ার্ক ছেড়ে সরকার কোম্পানি BSNL নেট‌ওয়ার্কের সাথে যুক্ত হতে চায়।

জনতা হতাশ হয়ে আছে Jio, Airtel এবং Vi এর উপরে

রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই তিনটি কোম্পানি এক‌ই সপ্তাহে নিজের রিচার্জ প্ল‍্যান গুলির দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানি গুলির নতুন দাম এবং পুরোনো দামের মধ্যে পার্থক্য অনেকটাই, আবার অন‍্যদিকে সমান সুবি‌ধা পাওয়ার জন্য লোকেদের এখন অধিক টাকা দিতে হবে, আবার কিছু প্ল‍্যানে আগের তুলনায় বেনিফিট‌ও কম করে দেওয়া হয়েছে। মোবাইল ইউজারদের বাধ্য হয়ে প্রাইভেট টেলিকম কোম্পানি গুলির নতুন প্রাইস রেটে রিচার্জ হচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষদের অসুবিধা‌তেও পড়তে হচ্ছে। তিনটি কোম্পানি একসাথে দাম বাড়ানোর ফলে উপভোক্তাদের কাছে অন‍্য কোনো কোম্পানি‌কে বেছে নেওয়ার অপশন বেঁচে নেই।

আরও পড়ুন: 3টি সস্তা স্মার্ট‌ওয়াচ এবং স্টাইলিশ নেকব‍্যান্ড লঞ্চ করল এই কোম্পানি

BSNL এর থেকে এতটা দূরত্ব কেন

এটা সত্যিই যে Jio, Airtel এবং Vi এর কাছে BSNL এর থেকে তুলনামূলক বেশি মোবাইল ইউজার আছে। রিচার্জ প্ল‍্যান সস্তা হ‌ওয়া সত্ত্বেও বিএস‌এন‌এল নিজের ইউজার বেস বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবমিলিয়ে দেখা হলে বিএস‌এন‌এল বাকি প্রাইভেট কোম্পানি গুলির তুলনায় এখনো অনেকটাই পিছিয়ে দেখা যাচ্ছে। বিএস‌এন‌এলের কাছে সেই সমস্ত সুবিধা গুলি পাওয়া যায় না, যা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআইয়ের থেকে সাধারণ মানুষেরা খুব সহজেই পাওয়া যায়।

এই তিনটি কোম্পানি‌ই যেখানে চলতি দিনে 5জির জন্য দ্রুত কাজ করছে এবং 5G Trials ও করছে, আবার অন‍্যদিকে বিএস‌এন‌এল এখনো সারা দেশ জুড়ে 4G Service দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকেও বিএস‌এন‌এলের প্রতি যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না, ফলে কোম্পানি নিজের নেটওয়ার্ক, কভারেজ, স্পেকট্রাম এবং অন‍্যান‍্য জরুরী কম্পোনেন্টের জন্য পর্যাপ্ত সম্পদ যোগাড় করতে পারছে না। এর সাথেই বিএস‌এন‌এল কোম্পানির কর্মচারীদের স্বভাবের কারনেও সাধারন মানুষদের প্রাইভেট কোম্পানির প্রতি আকৃষ্ট হতে দেখা যায়। এখনের পরিস্থিতি অনুযায়ী যদি বিএস‌এন‌এল নিজের কার্যপ্রণালীতে সংশোধন করে তাহলে এই সময়ে দেশের অধিকাংশ মোবাইল ইউজাররা Jio, Airtel এবং Vi কে ছেড়ে BSNL এর সাথে যুক্ত হবে। আপনিও কি এইরকম মোবাইল ইউজারদের মধ্যে একজন?

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here