Jio আবারও হতাশ করল কোম্পানির গ্রাহকদের, চুপিসারে বন্ধ করে দিল সবচেয়ে সস্তা রিচার্জ‌ প্ল্যান

এই মাসে টেলিকম সেক্টারে তুলকালাম করে Reliance Jio নিজের এখনো পর্যন্তের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল‍্যানটিকে পেশ করেছিল। এই নতুন সুপার-অর্থনৈতিক রিচার্জ প্ল‍্যানটিকে 1 টাকা দামে পেশ করা হয়েছিল। কিন্তু, লঞ্চ হ‌ওয়ার একদিন পরেই এই প্রিপেইড প্ল‍্যানে বদল করে এই প্ল‍্যানের বেনিফিট কম করে দেওয়া হয়েছে। এখন আবার জিওর এই 1 টাকার প্ল‍্যানটি একটি আলোচ‍্য বিষয় হয়ে উঠেছে, কারন এখন এই প্ল‍্যানটি কোম্পানির ওয়েবসাইট সহ মোবাইল অ্যাপ কোন জায়গায়‌ই উপলব্ধ নেই। অর্থাৎ কোম্পানি এই প্ল‍্যানটিকে কোনো ঘোষণা ছাড়াই ডিস্কন্টিনিউ করে দিয়েছে।

আরও পড়ুন: সবচেয়ে মজবুত ট‍্যাবলেট লঞ্চ করল Panasonic, দাম এবং ফিচার জেনে হয়ে যাবে‌ন অবাক

Jio Re 1 recharge plan

লঞ্চিঙের সময়ে এই প্ল‍্যানে 100MB হাই-স্পীড 4G ডেটা 30 দিন ভ‍্যালিডিটি‌র সাথে পেশ করা হয়েছিল। কিন্তু তার পরের দিনই এই সুবিধা কম করে দেওয়া হয়েছে। রিভাইজ করার করে এই প্ল‍্যানে 1 দিনের ভ‍্যালিডিটি‌র সাথে 10MB 4G Data পাওয়া যেত। কিন্তু এখন এই প্ল‍্যানটিকে লিস্ট থেকে সড়িয়ে দেওয়ার পর গ্রাহকরা চিন্তিত হয়ে পড়েছে, যে এই প্ল‍্যানটিকে পেশ করা হয়েছিল‌ই বা কেন। কোম্পানির পক্ষ থেকে এই ব‍্যাপারে কোন আধিকারিক ঘোষণা পাওয়া যায়নি।

এই প্ল‍্যানটি লঞ্চিঙের পরে থেকেই জিওর মোবাইল অ্যাপেই লিস্টেড ছিল। কিন্তু এখন প্ল‍্যানটিকে না অ্যাপে না দেখতে পাওয়ায় আশা করা হচ্ছে যে এই প্ল‍্যানটির মাধ্যমে জিও কোন রকম টেস্টিং করছিল। কিন্তু এরকম করার ফলে জিও গ্রাহকরা হতাশ হয়েছে অবশ্যই।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : Premium ক‍্যাটাগরিতে Best Phone of 2021 এর শিরোনাম জেতার জন্য নমিনেটেড হয়েছে এই ফোনগুলি

এখানে আপনাদের বলে দিই যে এই প্ল‍্যানে (Jio Training Plan) এ কোন ইনকামিং এবং আউটগোয়িং কলিঙের সুবিধা পাওয়া যেত না। এই রিচার্জটিকে আমরা দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা জিও নাম্বারে রিচার্জ করার পরে দেখতে পেরেছি যে এই প্ল‍্যানে কোন ইনকামিং এবং আউটগোয়িং কলিঙের সুবিধা পাওয়া যেত না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here