সবচেয়ে মজবুত ট‍্যাবলেট লঞ্চ করল Panasonic, দাম এবং ফিচার জেনে হয়ে যাবে‌ন অবাক

প‍্যানাসনিক ভারতে রাগড ট‍্যাবলেট Panasonic Toughbook S1 লঞ্চ করেছে। কোম্পানি এই ট‍্যাবলেট‌টিকে সর্বপ্রথম আমেরিকাতে লঞ্চ করেছিল। এই ট‍্যাবলেটটিকে কোম্পানি লজিস্টিক, ট্রান্সপোর্ট, ফিল্ড সার্ভিস এবং অন‍্যান‍্য সেক্টারের ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করেছে। এর সাথেই এই ট‍্যাবলেটটিকে ইন্টিগ্রেটেড বার কোড রিডার, দুটি ব‍্যাটারি‌র সাইজ সহ কঠিন পরিস্থিতি‌তে কাজ করতে সক্ষম করে ডিজাইন করা হয়েছে। প‍্যানাসনিকের এই ট‍্যাবলেট‌টিকে বিজনেস ম‍্যানেজমেন্ট এবং সেফ্টি‌র জন্য ডিজাইন করা হয়েছে, এর সাথেই এই ট‍্যাবলেট‌টি Android 10 Enterprise ভার্সনে রান করে। Panasonic Toughbook S1 ট‍্যাবলেটের প্রধান বিশেষত্বের কথা বলা হলে এতে 7-ইঞ্চির WXGA IPSডিসপ্লে, কোয়াড রেটেড Qualcomm Snapdragon 660 SoC সহ IP6x, IPx5 এবং IPx7 রেটিঙের সাথে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : 20,000 টাকা বাজেটের Best Phone of 2021, দেখে নিন নমিনী

Panasonic Toughbook S1 এর স্পেসিফিকেশন্স

Panasonic Toughbook S1 ট‍্যাবলেটে 7-ইঞ্চির WXGA (800×1,200 পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করে বলেছে যে ডিসপ্লে‌র কন্টেন্ট ডেলাইটে আউটডোর কন্ডিশনে কোনো ঝামেলা ছাড়াই দেখা যাবে। এই ট‍্যাবলেট‌টি গাল্ভাস এবং প‍্যাসিভ পেন‌ও সাপোর্ট করে। এই ট‍্যাবলেট‌টি 1.5 মিটারের উচ্চতা থেকে পড়লেও ভাঙবে না। এই ট‍্যাবলেট‌টি -20 থেকে 50 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা‌য় কাজ করতে সক্ষম।

কানেক্টিভিটি‌র জন্য এই ট‍্যাবে 4G LTE, ডুয়াল-ব‍্যান্ড Wi-Fi, Bluetooth v5.1, NFC, USB Type-C পোর্ট, microSD/ SDXC কার্ড স্লট সহ 3.5mm হেডফোন জ‍্যাক এবং একটি পোর্ট রেপ্লিকেটার দেওয়া হয়েছে। এর সাথেই এই ট‍্যাবলেটে এক্সেলেরোমিটার, ডিজিটাল কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, GPS, GLONASS, Beidou, QZSS এবং জায়রোস্কোপের মতো ফিচার দেওয়া হয়েছে। এই ট‍্যাবে বারকোড রিডার এবং USB Type-A পোর্টের মতো অ্যাটাচেবেল অ্যাক্সেসারিজ‌ও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : এগুলি 10,000 টাকার কম বাজেটের Best Phone of 2021

Panasonic Toughbook S1 ট‍্যাবলেট‌টিকে কোয়ালকমের অক্টা-কোর Snapdragon 660 SoC চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। এই ট‍্যাবে গ্রাফিক্সের জন্য Adreno 512 GPU দেওয়া হয়েছে। প‍্যানাসনিকের এই ট‍্যাবলেট‌টিকে 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এই ট‍্যাবলেট‌টিতে 13MP এর রেয়ার ক‍্যামেরা সহ 5MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ট‍্যাবলেট‌টিকে দুটি ব‍্যাটারি, যথা- স্ট‍্যান্ডার্ড 3,200mAh এবং এক্সটেন্ডেড 5,580mAh ব‍্যাটারি‌র সাথে পেশ করা হয়েছে।

Panasonic Toughbook S1 এর দাম

Panasonic Toughbook S1 এর দামের কথা বলা হলে এই ট‍্যাবলেট‌টিকে ভারতে 98,000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ট‍্যাবলেট‌টিকে Panasonic ডিস্ট্রিবিউটার এবং সিস্টেম ইন্টিগ্রেটার্স থেকে কেনা যাবে। আমেরিকাণে প‍্যানাসনিকের এই ট‍্যাবলেটের দাম 2,499 ডলার (প্রায় 1.89 লাখ টাকা)।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here