একটা সময় ছিল যখন BlackBerry কোম্পানির QWERTY কীপ্যাড ফোনগুলিকে স্ট্যাটাস সিম্বল বলে মনে করা হত। কিন্তু মার্কেটের ক্রমবর্ধমান প্রতিযোগিতায় ধীরে ধীরে এই ফোনের চাহিদা কম হতে থাকে এবং এর ফলস্বরূপ কোম্পানি তাদের জনপ্রিয় QWERTY কীপ্যাড-ব্ল্যাকবেরিওএস ফোনের প্রোডাকশন বন্ধ করে দেয়। তবু কোম্পানি এতদিন তাদের গ্রাহকদের সফটওয়ারে সাপোর্ট দিয়ে এসেছে। তবে এখনও পর্যন্ত যদি আপনার কাছে এই ফোন থেকে থাকে তবে আপনার জন্য খারাপ খবর আছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে 4 জানুয়ারি 2021 থেকে ব্ল্যাকবেরিওএস ডিভাইসের জন্য কোম্পানি তাদের সাপোর্ট বন্ধ করে দেবে।
আরও পড়ুন: জেনে নিন JioFiber এর সবচেয়ে সস্তা প্ল্যানটি, মাত্র 399 টাকায় দারুণ চমক!
ব্ল্যাকবেরিওএস ডিভাইসের জন্য কোম্পানি তাদের সাপোর্ট অফিসিয়ালি বন্ধ করে দিলে ইউজারদের হাতের ব্ল্যাকবেরি ফোন শুধুই একটি খেলনায় পরিণত হবে। কোম্পানি অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছে ব্ল্যাকবেরি 7.1 ওএস এবং আগের ব্ল্যাকবেরি 10 সফটওয়ারে চালিত ব্ল্যাকবেরি ফোনগুলিকে এই বছর 4 জানুয়ারির পর থেকে আর কোনো পরিষেবা দেওয়া হবে না। অর্থাৎ এর পর থেকে কলিং ও ম্যাসেজিং এর মত অতি সাধারণ কাজও আর এই ফোনগুলির মাধ্যমে করা যাবে না।
জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র OnwardMobility এর কাছেই ব্ল্যাকবেরি ডিভাইস তৈরি করার লাইসেন্স আছে। এই কোম্পানি বিখ্যাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি Foxconn এর সঙ্গে হাত মিলিয়ে এই ফোন তৈরি করে। প্রসঙ্গত Foxconn এর নাম মার্কেটে কম বেশি সবাই জানে কারন এই কোম্পানি অ্যাপেলের মত স্বনামধন্য কোম্পানির ডিভাইস প্রস্তুত করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










