ভারতে লঞ্চ হলো OPPO A16K স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 3GB RAM, 13MP Camera এবং 4,230mAh Battery

OPPO আজকে ভারতের টেক মার্কেটে লো বাজেট সেগ-মেন্টে নিজের নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি ইন্ডিয়াতে নতুন স্মার্টফোনটি‌কে OPPO A16K নামে লঞ্চ করেছে। এই ওপ্পো মোবাইল ফোনটি 3GB RAM, MediaTek Helio G35 Chipset, 13MP Camera এবং 4,230mAh battery সাপোর্ট করে এবং এই ফোনটিকে শুধুমাত্র 10,490 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ওপ্পো ফোনটি আজকে থেকেই দেশের অনলাইন এবং অফলাইন প্ল‍্যাটফর্মে সেলের জন্য উপলব্ধ হয়ে গেছে এবং ফোনটিকে 3 মাসের নো-কস্ট ইএম‌আইয়ে‌ও কেনা যাবে।

OPPO A16K

এই নতুন ওপ্পো ফোনটি 720 × 1600 পিক্সেল রেজল্যুশনের 6.52-ইঞ্চির এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ হয়েছে এবং এর সাথেই 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ওপ্পো এ16 কে স্মার্টফোনে‌র স্ক্রিনটি আইপিএস এলসিডি প‍্যানেলে তৈরি এবং স্ক্রিনটি তিন দিক থেকে বেজলস যুক্ত এবং নীচে অল্প চিন পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে‌র উপরের দিকে মাঝে ‘ইউ’ শেপের ছোট নচ দেওয়া আছে।

OPPO A16K স্মার্টফোনটি‌ অ্যান্ড্রয়েড 11 সহ কালার‌ওএস 11.1 লাইটের সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিয়ো জি35 চিপসেট দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটিকে 3 জিবি র‍্যাম মেমোরি সহ 32 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্টের সাথছ লঞ্চ করা হয়েছে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য ওপ্পো এ16 কে স্মার্টফোনটি সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে আয়তাকার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপটিকে দেওয়া হয়েছে। এই সেট‌আপে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ সহ একটি 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ওপ্পো‌র এই মোবাইল ফোনটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

OPPO A16K ফোনটি একটি ডুয়াল সিম ফোন এবং এই স্মার্টফোনটি 4জি এলটিই সাপোর্ট করে। 3.5মিমি জ‍্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সহ এই ফোনটি IPX4 সার্টিফাইড। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পো এ16 কে স্মার্টফোনে 10 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 4,230 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে ওপ্পো‌র এই নতুন মোবাইল ফোনটি 10,490 টাকা দামে Black, White এবং Blue কালারে উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here