Indian Gadget Awards 2021 এ সেল্ফি তূলতে পছন্দ করা গ্রাহকদের জন্য Best Selfie Phone of 2021 – Mainstream ক্যাটাগোরি তৈরি করা হয়েছিল। এই ক্যাটাগোরিতে নমিনেটেড ছিল Realme 8 Pro, Redmi Note 10 Pro Max, iQOO Z3 5G, Tecno Camon 17 Pro এবং Realme X7 5G স্মার্টফোন। নিজের ফ্রন্ট ক্যামেরার শক্তিতে Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি এই ক্যাটাগোরির বিজেতা হয়েছে, আবার iQOO Z3 স্মার্টফোনটি রানারআপ হয়েছে।
Best Selfie Phone of 2021 – Mainstream
Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি এফ/2.25 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই ক্যামেরাটি নাইট মোড, প্যানারোমা মোড, বিউটিফাই এবং প্রোট্রেট মোডের মতো ফিচার সাপোর্ট করার সাথে শর্ট, স্লো-মোশান এবং টাইম-ল্যাপ্স ভিডিও তৈরি করতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটির সেল্ফি ক্যামেরাটির সাইজ শুধুমাত্র 2.96 মিমি এবং ক্যামেরাটি বডি এজের থেকে দূরে প্লেস করা হয়েছে।
শাওমির এই স্মার্টফোনটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.9 অ্যাপার্চার যুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL HM2 সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই ফোনটির ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।
Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি 6.67-ইঞ্চির ডিসপ্লে এবং 33 ওয়াটের 5,020 এমএএইচের ব্যাটারি সহ কোয়ালকমের 8 এনএম টেকনোলজিতে তৈরি স্ন্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে। এই ক্যাটাগোরির রানারআপ স্মার্টফোন iQOO Z3 ফোনটির কথা বলা হলে এই মোবাইলটিও 16 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা সাপোর্ট করে। এর সাথেই এই ফোনে 6.58-ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 768 জি চিপসেট এবং 55 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









