শাওমি ফ‍্যানদের জন্য দুঃসংবাদ। রেডমি নোট 5 প্রো হল আর‌ও 1000 টাকা দামী, এম‌আই এল‌ইডি টিভি 4 (55)-এর দাম‌ও বাড়ল 5000 টাকা

এবছর ভ‍্যালেন্টাইনস্ ডে-তে শাওমি ফ‍্যানদের জন্য ভারতে রেডমি নোট 5 এবং রেডমি নোট 5 প্রো লঞ্চ করে। এর সাথেই বাজারে আসে এম‌আই এল‌ইডি টিভি4 (55)। স্মার্টটিভি এবং রেডমি নোট 5 দুইই বাজারে লঞ্চ হ‌ওয়ামাত্র গ্রাহকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এখন এমন এক খবর বেরিয়েছে যা ফ্যানদের জন্য একেবারেই আনন্দের নয়। কোম্পানি রেডমি নোট 5 প্রো এবং এম‌আই এল‌ইডি টিভি4 (55) উভয়ের দামবৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

শাওমির তরফ থেকে ভারতে রেডমি নোট 5 প‍্রোর দাম 1,000 টাকা এবং এম‌আই এল‌ইডি টিভি 4 (55)-এর দাম 5,000 টাকা বাড়ানো হয়েছে। কোম্পানির সিদ্ধান্ত অনুসারে আগামী পয়লা মে থেকে 13,999 টাকা দামের রেডমি নোট 5 প‍্রো 14,999 টাকা এবং 39,999 টাকা দামের এম‌আই এল‌ইডি টিভি 4 (55) 44,999 টাকা দামে কিনতে হবে।

কিন্তু শোনা যাচ্ছে যে 1,000 দামবৃদ্ধি কেবলমাত্র রেডমি নোট 5 প্রো-র 4 জিবি র‍্যাম এবং 64 জিবির মডেলেই হবে। ভারতে।শাওমির ইন-চার্জ মনু কুমার জৈন-এর বক্তব্য অনুসারে রেডমি নোট 5 প্রো-র দামবৃদ্ধির মুখ‍্য কারণ হল ইম্পোর্ট ডিউটির ট‍্যাক্স বৃদ্ধি।

মনু জৈনের মতে শাওমি রেডমি নোট 5 প্রো এবং এম‌আই এল‌ইডি টিভি 4 (55) উভয়ের চাহিদা ভারতে খুব বেশি। আর এই চাহিদা পূরণ করতে কোম্পানি পিসিবিএ এবং আর‌ও কিছু পার্টস্ অন্যান্য দেশ থেকে কিনে অতিরিক্ত খরচা করছে।

বেশি দাম এবং বেশি ট‍্যাক্সের খরচায় সমতা বজায় রাখার জন্য রেডমি নোট 5 প্রো এবং এম‌আই এল‌ইডি টিভি 4 (55) এই দুই স্মার্ট ডিভাইসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তথ্য অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটি ভারতে সব থেকে বেশি বিক্রিত দুই স্মার্ট ডিভাইস।

দাম বাড়ার ফলে রেডমি নোট 5 প্রো এবং এম‌আই এল‌ইডি টিভি 4 (55) উভয়ের উ়ৎপাদন মাত্রা বেড়ে যাবে। আবার অপরদিকে “মেড।ইন ইন্ডিয়া”র নাম করে বেশি গরম হয়ে যাওয়ার পরেও বাইরে থেকে পার্টহ্ এনে দাম বাড়ানো সাধারণ নাগরিকদের মধ্যে কতটা জনপ্রিয়তা লাভ করবে তা তো সময় বলবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here