67W Charging এবং 108MP Camera সহ লঞ্চ হলো Xiaomi এর নতুন Redmi Note 11 Pro 4G এবং 5G স্মার্টফোন

Xiaomi আজকে গ্লোবাল মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তারিত করার জন্য রেডমি নোট 11 সিরিজটিকে পেশ করে দিয়েছে। এই সিরিজে চারটি স্মার্টফোন, যথা-Redmi Note 11, Redmi Note 11S, Redmi Note 11 Pro 4G এবং Redmi Note 11 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। অসাধারণ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত এই মোবাইলের প্রো ভার্সন অর্থাৎ রেডমি নোট 11 প্রো 4জি এবং রেডমি নোট 11 প্রো 5জি স্মার্টফোনে‌র ডিটেইল এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

Redmi Note 11 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Redmi Note 11 Pro 4G এবং Redmi Note 11 Pro 5G মডেলটি 20:9 আস্পেক্ট রেশিও সহ 1080 পিক্সেল রেজল্যুশনে‌র 6.68 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করে। এই স্মার্টফোনটি‌ স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স‍্যাম্পলিঙ রেট সাপোর্ট করে। এই ফোনটিকে কর্নিং গোরিলা গ্লাস 5 এর মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে এবং আইপি53 রেটের মাধ্যমে এই স্মার্টফোনটিকে জল এবং ধূলোর থেকে সুরক্ষিত করা হয়েছে। এই শাওমি ফোনটি 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিং

রেডমির এই দুটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড 11 ওএসের সাথে মিইউআই 13 এর সারে মিলে কাজ করে।প্রসেসিঙের জন্য Redmi Note 11 Pro 4G মডেলে যেখানে মিডিয়াটেকের হেলিয়ো জি96 চিপসেট দেওয়া হয়েছে, আবার Redmi Note 11 Pro 5G মডেলটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 695 চিপসেটে কাজ করে। শাওমির এই স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি‌ সাপোর্ট করে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য রেডমি নোট 11 প্রো 4জি স্মার্টফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা এবং নোট 11 প্রো 5জি ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। দুটি স্মার্টফোনে‌র‌ই ব‍্যাক প‍্যানেলে 108 মেগাপিক্সেলের স‍্যামসাং আইএস‌ওসেল এইচ‌এম2 সেন্সর দেওয়া হয়েছে এবং এর সাথেই 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। আবার 4জি মডেলে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনে‌র ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

সেন্সর এবং ব‍্যাটারি

দুটি Redmi Note 11 Pro মডেল‌ই 3.5 মিমি জ‍্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য শাওমির এই স্মার্টফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এম‌এইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করে বলেছে যে ফোনটি শুধুমাত্র 15 মিনিটেই 50 শতাংশ চার্জ হয়ে যায়।

Redmi Note 11 Pro স্মার্টফোনের প্রাইস

রেডমি নোট প্রো 4জি এবং রেডমি নোট প্রো 5জি ফোনটিকে গ্লোবাল মার্কেটে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্ট গুলিতে 6 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই শাওমি ফোনগুলির দাম নীচে দেওয়া হয়েছে।

Redmi Note 11 Pro 4G

6GB RAM + 64 GB Storage = 299 ডলার (প্রায় 22,300 টাকা)
6GB RAM + 128 GB Storage = 329 ডলার (প্রায় 24,500 টাকা)
8GB RAM + 128 GB Storage = 349 ডলার (প্রায় 26,000 টাকা)

Redmi Note 11 Pro 5G

6GB RAM + 64 GB Storage = 329 ডলার (প্রায় 24,500 টাকা)
6GB RAM + 128 GB Storage = 349 ডলার (প্রায় 26,000 টাকা)
8GB RAM + 128 GB Storage = 379 ডলার (প্রায় 28,300 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here