ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি Maruti Suzuki খুব শীঘ্রই দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে পা রাখতে চলেছে। যেভাবে দিন দিন বৈদ্যুতিক গাড়ির ক্রেজ বাড়ছে তাতে Maruti Suzuki ই বা কেন পিছিয়ে থাকবে! জানা গেছে যে কোম্পানি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির উপর কাজ শুরু করে দিয়েছে। এটি একটি ছোট আকারের SUV গাড়ি হবে যা 2024 সালে লঞ্চ হবে। এর কোডনেম Maruti YY8 Electric SUV।
Maruti Electric Car
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ির প্রজেক্টের কোডনাম দেওয়া হয়েছে YY8 । এটাই কোম্পানি প্রথম বৈদ্যুতিক SUV গাড়ি যা 2024 সালে লঞ্চ করা হবে। মনে করা হচ্ছে এই গাড়িটি একটি ছোট গাড়ি হবে যার দামও কম হবে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বৈদ্যুতিক গাড়িটি গুজরাটে Maruti Suzuki র প্ল্যান্টে তৈরি করা হবে এবং কোম্পানি এক বছরে 1.5 লক্ষ ইউনিট তৈরি করার টার্গেট রেখেছে।
Maruti YY8 Electric SUV
মিডিয়া রিপোর্ট অনুসারে Maruti Suzuki র এই বৈদ্যুতিক গাড়িটি SUV বডি স্টাইলিং সহ বাজারে আসবে। যদিও কোম্পানি এখনও এই গাড়ি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে লিক হওয়া খবর অনুযায়ী Maruti র এই বৈদ্যুতিক গাড়িটি 250 কিলোমিটার থেকে 300 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। Maruti YY8 ইলেকট্রিক SUV-তে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হতে পারে।
এই গাড়ির দাম কম হবে বলে মনে করা হচ্ছে
কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে যে তারা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার বিষয়ে কোনও তাড়াহুড়ো দেখাবে না। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে EV ecosystem এর অনেক কিছু যেমন Batteries, Charging infrastructure এবং Electric Supply সহ অন্যান্য যন্ত্রাংশ অন্যান্য কোম্পানি তৈরি করছে এবং এর কারণে বৈদ্যুতিক গাড়ির দাম বেড়ে যাচ্ছে। কিন্তু মারুতির পরিকল্পনা হল একটি যুক্তিসঙ্গত বাজেটে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করা, তাই সব দিক বিবেচনা করে কোম্পানি তাদের বৈদ্যুতিক গাড়ি বাজারে লঞ্চ করবে৷
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










