টাটা ন্যানো যখন ভারতে আত্মপ্রকাশ করেছিল, তখন একে লাখ টাকার গাড়ি বলা হত। আসলে কোম্পানির ন্যানো গাড়ি তৈরির উদ্দেশ্য ছিল, যাতে মধ্যবিত্ত পরিবারগুলিও গাড়ি কিনতে পারে। কম দামে মধ্যবিত্তদের নিজস্ব গাড়ির আনন্দ দিতেই টাটা ন্যানো তৈরি করা হয়েছিল। বর্তমানে Tata Nano-এর বৈদ্যুতিক সংস্করণও সামনে এসেছে। Electra Ev টাটা ন্যানোকে কাস্টমাইজ করেছে এবং এটিকে একটি বৈদ্যুতিক গাড়ি বানিয়েছে, যার নাম দেওয়া হয়েছে Tata Nano Ev।
আপনাদের জানিয়ে রাখি যে Tata Nano Electric Car এই মুহুর্তে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হয়নি, তবে Electra Ev অর্থাৎ ইলেক্ট্রোড্রাইভ পাওয়ারট্রেন সলিউশন প্রাইভেট লিমিটেড এই টাটা ন্যানো গাড়িটিকে মডিফাই করেছে। Electra Ev এই নতুন ন্যানো সম্পর্কে বেশ কিছু তথ্য তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করেছে, যেখানে দেখা গেছে যে রতন টাটা নিজেই এই বৈদ্যুতিক গাড়ির সওয়ারি হয়েছেন।
Tata Nano Electric Car এর বৈশিষ্ট্য
Tata Nano-এর এই বৈদ্যুতিক সংস্করণ এর চেহারা আসল Tata Nano-এর মতোই। Electra Ev দাবি করেছে যে গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ হলে 160 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। কোম্পানির মতে, Tata Nano EV 10 সেকেন্ডেরও কম সময়ে প্রতি ঘণ্টায় 60 কিলোমিটার গতি ধরতে পারে। এটি একটি চার আসনের গাড়ি যা 72 ভোল্টের আর্কিটেকচার ব্যবহার করে এবং এই বৈদ্যুতিক গাড়িটি লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে কাজ করে।
Tata Motors লঞ্চ করবে 10টি নতুন ইলেকট্রিক গাড়ি
Tata Motors কিছু সময় আগে জানিয়েছিল যে কোম্পানি বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের জন্য একটি নতুন EV- support company তৈরি করছে, যার জন্য তারা বিনিয়োগ সংস্থা TPG Rise Climate এর সাথে অংশীদারিত্ব করেছে। কোম্পানি এই প্রকল্পে 7,500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এবং এই অংশীদারিত্বের পরে টাটা মোটরস ভারতীয় বাজারে 10টি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে৷ আগামী ৫ বছরের মধ্যে এই দশটি গাড়ি বাজারে আসবে। এটাও শোনা যাচ্ছে যে Tata Motors তাদের জনপ্রিয় গাড়িগুলির বৈদ্যুতিক সংস্করণও লঞ্চ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










