Jio, Airtel এবং Vi-এর এই রিচার্জগুলিতে Disney+ Hotstar সাবস্ক্রিপশন ছাড়াও পাবেন প্রচুর ডেটা

বর্তমানে, সমস্ত টেলিকম সংস্থাগুলি ইউজারদের আকৃষ্ট করতে অনেকগুলি সেরা প্ল্যান অফার করছে। এর মধ্যে কিছু প্ল্যানের সাথে কোম্পানিগুলি OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দিচ্ছে। কোম্পানিগুলির দেওয়া এই প্ল্যানগুলির বিশেষত্ব হল যে তারা এই প্ল্যানে শুধুমাত্র কলিং এবং ডেটাই নয়, ফ্রিতে OTT এর কন্টেন্টও ফ্রিতে দেখতে পায়৷ আজকের এই পোস্টে আপনাদের জানাবো Airtel, Jio (Jio) এবং Vodafone-Idea (Vi) এর এমন কিছু প্ল্যানের কথা, যার সাথে Disney Plus Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Disney +Hotstar এর নতুন প্ল্যান

প্রথমেই বলে রাখি যে বর্তমানে Disney + Hotstar এর অধীনে তিনটি প্ল্যান অফার করা হচ্ছে, যার মধ্যে প্রথমটি হল Disney + Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন, যার দাম 499 টাকা। দ্বিতীয় প্ল্যানটির নাম ‘Super’। এই প্ল্যানে রিচার্জ করতে 899 টাকা দিতে হবে। Disney + Hotstar-এর তৃতীয় প্ল্যানটির দাম 1,499 টাকা। এছাড়াও, কোম্পানি 299 টাকার একটি মাসিক প্ল্যানও অফার করছে।

Jio-এর Disney Plus Hotstar এর মোবাইল প্ল্যান

  • 499 টাকা – এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 2GB দৈনিক ডেটা দেওয়া হয়, যার ভ্যালিডিটি 28 দিন।
  • 601 টাকা – এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 3GB দৈনিক ডেটা + 6GB ডেটা দেওয়া হয়, যার ভ্যালিডিটি 28 দিন।
  • 799 টাকা – এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 2GB দৈনিক ডেটা দেওয়া হয় এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিনে।
  • 1066 টাকা – এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 2GB দৈনিক ডেটা + 5GB ডেটা দেওয়া হয়, এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 85 দিন।
  • 3119 টাকা – এই রিচার্জে, আপনি প্রতিদিন 100টি SMS, 2GB দৈনিক ডেটা + 10GB আনলিমিটেড ভয়েস কল পাবেন।এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি এক বছর।
  • 659 টাকা – এই প্ল্যানে শুধুমাত্র 1.5GB দৈনিক ডেটা পাওয়া যায়, যার ভ্যালিডিটি 56 দিন।

Jio-এর Disney Plus Hotstar প্রিমিয়াম প্ল্যান

  • 1499 টাকা – এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 2GB দৈনিক ডেটার সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
  • 4199 টাকা – এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 3GB দৈনিক ডেটার সুবিধা পাওয়া যায়, যার ভ্যালিডিটি 365 দিন।

Airtel এর Disney Plus Hotstar Mobile Plan

  • 599 টাকা – এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 3GB দৈনিক ডেটার সুবিধা দেওয়া হয়, যার ভ্যালিডিটি 28 দিন।
  • 838 টাকা – Airtel-এর এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।
  • 3,359 টাকা – এই রিচার্জে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS, 2 GB দৈনিক ডেটার সুবিধা দেওয়া হয়। যার ভ্যালিডিটি 365 দিন।

VI এর Disney Plus Hotstar মোবাইল প্ল্যান

  • 501 টাকা – এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS, 2 GB ডেটা পাওয়া যায়, যার ভ্যালিডিটি 28 দিন।
  • 901 টাকা – এই প্ল্যানে Vi আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100SMS, 2GB দৈনিক ডেটা দেয়, যার ভ্যালিডিটি 70 দিন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here