বর্তমানে OPPO তাদের Reno 8 সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে কাজ করছে। OPPO গত বছরের মে মাসে Reno 6 লাইনআপ লঞ্চ করেছিল। এবার তারা Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন গুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যা জুন মাসে লঞ্চ করা হতে পারে বলে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয় টিপস্টার Digital Chat Station Oppo-এর আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই ফোনের মডেল নম্বর হল PGAM10। এই ফোনটি Reno8 নামে মার্কেটে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।
টিপস্টার এর বক্তব্য অনুসারে, Reno 8 সিরিজের স্মার্টফোনগুলি Qualcomm-এর নেক্সট জেনারেশন Snapdragon 7 সিরিজের প্রসেসরের সাথে লঞ্চ হওয়া প্রথম ফোন হবে। এই চিপসেটটি Snapdragon 7 Gen 1 নামে এন্ট্রি নিতে পারে। টিপস্টার দাবি করেছেন যে OPPO PGAM10 স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 7 Gen 1 চিপসেটের সাথে দেওয়া যেতে পারে। Oppo তাদের OPPO Reno8 স্মার্টফোনটি প্রথমে চীনে লঞ্চ করবে।
OPPO Reno 8 এর স্পেসিফিকেশন (লিক)
OPPO Reno8 স্মার্টফোনটিতে একটি 6.55-ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল FHD+ (1080 x 2400 পিক্সেল) এবং রিফ্রেশ রেট হল 120Hz। Oppo-এর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।
ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Oppo Reno 8 স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। Oppo-এর এই ফোনে, Reno 7 সিরিজে থাকা Sony IMX709 ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। রেয়ার ক্যামেরা সেটআপের কথা বললে ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর সহ পেশ করা হবে। এর সাথে ফোনটিতে 8-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে।
Oppo-এর আপকামিং Reno 8 স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া হবে। এর সাথে এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে। Oppo-এর এই ফোনে 4,500mAh ব্যাটারি থাকবে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









