6,000mAh ব্যাটারি এবং 11GB RAM সহ লঞ্চ হল Redmi 10 Power, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi গতকাল ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। যার মধ্যে একটি Redmi 10A নামে মার্কেটে এন্ট্রি নিয়েছে, আরেকটি Redmi 10 Power নামে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Redmi 10 Power এর বিস্তারিত স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানাবো।

Redmi 10 Power এর স্পেসিফিকেশন

Redmi 10 Power স্মার্টফোনটি কোম্পানির দ্বারা 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1500 x 720 পিক্সেল রেজলিউশন সহ 6.71 ইঞ্চি বড় HD + ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন ওয়াটারড্রপ নচ স্টাইলে LCD প্যানেলে নির্মিত। ফোনের স্ক্রিনের তিন দিক বেজেল-লেস।

Redmi 10 Power Android 11 OS-এ লঞ্চ করা হয়েছে যা MIUI 13-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU সাপোর্ট করে। এই Redmi ফোনটিতে 3GB ভার্চুয়াল RAM টেকনোলজির দেওয়া হয়েছে। যার ফলে Redmi 10 Power স্মার্টফোনটিতে মোট 11GB RAM এর পাওয়ার আছে।

ফটোগ্রাফির জন্য Redmi 10 Power স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। এই রেডমি ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে, যা AI প্রযুক্তিতে কাজ করে।

Redmi 10 Power হল একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা সেটআপের কাছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। Redmi 10 পাওয়ার স্মার্টফোনে 6,000 mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi 10 Power এর দাম

Redmi 10 Power স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনটি 8 GB RAM মেমরি সাপোর্ট করে যার সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি এই নতুন মোবাইল ফোনটি ভারতীয় মার্কেটে 14,999 টাকা দামে লঞ্চ হয়েছে। তবে কোম্পানির তরফে এখনও Redmi 10 Power ফোনটির সেল সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে যে আগামী মে মাসের প্রথম দিকে এই ফোনটি দেশে সেল এর জন্য পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here