সলমন খানের অসাধারণ 5টি সিনেমা, দেখে নিন তালিকা এবং OTT প্ল্যাটফর্মের ডিটেইলস

প্রতি বছর ঈদে বলিউডের দাবাং সলমন খান ( Salman Khan ) এর কোন না কোন সিনেমা মুক্তি পায়। তবে এ বছর সলমন খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। কিন্তু তাতে কি, আপনি যদি ভাইজানের ভক্ত হন তাহলে হতাশ হওয়ার দরকার নেই কারণ ওটিটি প্ল্যাটফর্মে সলমন খানের এমন অনেক ব্লকবাস্টার সিনেমা আছে, যেগুলি আপনি নিজের ঘরে বসেই দেখতে পারেন। এই পোস্টে আপনাদের সালমান খানের 5টি জনপ্রিয় সিনেমার কথা বলবো যেগুলো আপনারা OTT প্ল্যাটফর্মে দেখতে পাবেন।

Radhe

সালমান খানকে বক্স অফিসের রাজা বলা হয়। তার প্রতিটি ছবি অনায়াসেই 100 কোটির ক্লাবে প্রবেশ করে। কিন্তু, গত বছর করোনার কারণে তাঁর ছবি ‘Radhe ’OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। গত বছর ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমাটি আপনারা ZEE5 এ দেখতে পারবেন।

Antim

গত বছর বড় পর্দায় মুক্তির পর ‘Antim’ OTT প্ল্যাটফর্ম ZEE5-এ স্ট্রিম করা হয়েছিল। এই সিনেমায় সলমন খান রাজবীর সিং নামে একজন কঠোর শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে তার শ্যালক আয়ুষ শর্মা একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন। এই প্রথম সালমান ও আয়ুষকে একসঙ্গে কোনও সিনেমায় দেখা গেছে। আপনি যদি সলমন খানের সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে এই ছবিটি আপনার অবশ্যই দেখা উচিত।

BodyGuard

2011 সালের ঈদে মুক্তি পেয়েছিল সলমন খান ও কারিনা কাপুরের ছবি ‘Bodyguard’। এই ছবির অ্যাকশন সিক্যুয়েন্সগুলো বেশ ভালো। এই ছবির গানগুলো আজও মানুষের পছন্দের তালিকায় স্থান পায়। সলমন খানের ‘বডিগার্ড’ও 100 কোটির ক্লাবে যোগ দেওয়া আরেকটি ছবি। এই ছবিতে সলমন খানের অ্যাকশন সিন এর পাশাপাশি কমেডি সিন গুলোও বেশ মজাদার।

Bajrangi Bhaijaan

2015 সালে আসা সলমন খান এবং কারিনা কাপুরের ছবি ‘Bajrangi Bhaijaan’ অনেক রেকর্ড গড়েছিল। এই সিনেমার কাহিনি সবার চোখে জল এনে দিয়েছিল। আপনি যদি এই সিনেমাটি OTT তে দেখতে চান তবে ডিজনি প্লাস হটস্টোরে দেখতে পারবেন।

Sultan

2016 সালে, সলমন খান ‘Sultan’ সিনেমাটির মাধ্যমে তার ভক্তদের ইদি উপহার দেন। সলমন এবং অনুষ্কা শর্মা ছবিটিতে দুর্দান্ত অভিনয় করেছেন, যার কারণে ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল। আপনি যদি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here