মাত্র 4664 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে যান 50KM রেঞ্জ প্রদানকারী এই সস্তা ই-স্কুটার, জেনে নিন ফিচার

আপনি যদি একটি নতুন এবং সস্তা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই খবরটি আপনাদের অবশ্যই জানা উচিত। এই পোস্টে আপনাদের এই মুহূর্তে ভারতীয় মার্কেটে সেরা এবং লো বাজেট ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জানাবো। এছাড়াও, আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনি মাত্র 4,664 টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে পারবেন। এই পোস্টে Hero Electric এর ফ্ল্যাশ LX VRLA এর সম্পর্কে জানাবো। ভারতের মার্কেটে হিরো ইলেকট্রিক কতটা জনপ্রিয় সেটা তো আপনারা সবাই জানেন। তাহলে জেনে নিন এই ইলেকট্রিক টু-হুইলারের স্পেসিফিকেশন, EMI প্ল্যান এবং দাম।

Hero Electric Flash LX VRLA Electric Scooter

এটা বললে ভুল হবে না যে এই স্কুটারটি ভারতীয় মার্কেটে সেল হওয়া সবথেকে লো বাজেট স্কুটারগুলির মধ্যে একটি, যার দিল্লির এক্স-শোরুম মূল্য 50000 টাকার কম অর্থাৎ মাত্র 46,640 টাকা। Hero Electric Flesh LX VRLA ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় মার্কেটে লাল ও সিলভার এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।

5,000 টাকা দিয়ে কিনে নিন ই-স্কুটার

আপনি যদি Hero Electric Flash LX VRLA কিনতে চান, তাহলে আপনি সহজ কিস্তিতেই এই স্কুটারটি কিনতে পারবেন। হিরো ইলেকট্রিকের সাইট ইএমআই ক্যালকুলেটর এর অনুসারে, আপনি যদি এটি ফাইন্যান্স করেন তাহলে আপনাকে ডাউনপেমেন্ট হিসাবে কমপক্ষে 5000 টাকা দিতে হবে। এর পরে, আপনি বাকি টাকার জন্য একটি ঋণ পাবেন, যার মেয়াদ হবে 2 বছর পর্যন্ত এবং সুদের হার হবে 8%। আপনাকে পরবর্তী 2 বছরের জন্য প্রতি মাসে 1,883 টাকা EMI হিসাবে দিতে হবে। তবে, ডাউন পেমেন্ট, ইএমআই এবং ঋণের হার প্রত্যেকটি ব্যাঙ্কে আলাদা আলাদা।

এই শহরগুলিতে কেনা যাবে Hero Electric Flash LX VRLA

Hero Electric Flash LX VRLA ইলেকট্রিক স্কুটার বর্তমানে কোম্পানি অন্ধ্রপ্রদেশ, বিহার, আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি/NCR, হরিয়ানা, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কেরালা, ঝাড়খণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, লাদাখ, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড এবং তেলেঙ্গানায় সেল করছে।

হোল্ডে আছে প্রি-বুকিং

কোম্পানির সাইট অনুসারে, বর্তমানে এই ইলেকট্রিক স্কুটারটির বুকিং কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং শীঘ্রই শুরু হবে। তবে তারিখ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

Hero Electric Flash LX VRLA এর রেঞ্জ, টপ স্পিড এবং ফিচার

প্রথমত, আমরা যদি এই ই-স্কুটারের রেঞ্জের কথা বলি, তাহলে কোম্পানির দাবি অনুযায়ী Hero Electric Flash LX VRLA সম্পূর্ণ সিঙ্গেল চার্জে 50 কিলোমিটার রেঞ্জ দেবে। এই ই-স্কুটার সম্পূর্ণ চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। পাওয়ারের জন্য এতে 48V/20Ah ব্যাটারি আছে। কোম্পানি জানিয়েছে যে Hero Electric Flesh LX VRLA ইলেকট্রিক স্কুটারে 25 kmph এর টপ স্পিড পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here