Jio, Airtel এবং Vodafone Idea-এর মতো বেসরকারী টেলিকম কোম্পানিগুলোর তুলনায় BSNL এর সাশ্রয়ী প্ল্যানে সন্তুষ্ট ইউজারের সংখ্যা নেহাত কম নয়। আপনি যদি সরকারি টেলিকম কোম্পানি BSNL এর প্ল্যান বেশি পছন্দ করেন, তাহলে আপনার জন্য সুখবর, কারণ BSNL আবার একটি দারুণ অফার নিয়ে এসেছে। আসলে, BSNL তাদের তিনটি প্রিপেইড প্ল্যানে তিন মাস (90 দিন) পর্যন্ত অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। কোম্পানির যে প্ল্যানগুলির সাথে ফ্রি তে অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে 797 টাকা, 2399 টাকা এবং 2999 টাকার প্ল্যান। এই পোস্টে আপনাদের এই প্ল্যান গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো ।
BSNL এর PV 797 রিচার্জ প্ল্যান
কোম্পানির এই প্ল্যানটির ভ্যালিডিটি এক বছর । কিন্তু, BSNL-এর এই রিচার্জের বিশেষত্ব হল এই রিচার্জ প্ল্যানে 30 দিনের এক্সট্রা ভ্যালিডিটি দেওয়া হয়। সেই অনুযায়ী, এই প্ল্যানের মোট ভ্যালিডিটি হবে 395 দিন। এছাড়াও, আপনি এই রিচার্জে প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে, কোম্পানি সারা দেশে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ 60 দিনের জন্য প্রতিদিন 100টি ফ্রি SMS এর সুবিধা দেয়। তবে এই এক্সট্রা ভ্যালিডিটি পাওয়ার জন্য আপনাকে 12 জুন 2022 এর আগে রিচার্জ করতে হবে।
BSNL এর PV 2399 রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের সাথে কোম্পানির পক্ষ থেকে 60 দিনের এক্সট্রা ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। যদিও কোম্পানির এই প্ল্যানটি 365 দিনের জন্য চলে, কিন্তু আপনি যদি 29 জুন, 2022 এর আগে এটি রিচার্জ করেন তাহলে আপনি 425 দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়াও, এই প্ল্যানে, আপনি সম্পূর্ণ ভ্যালিডিটির মধ্যে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি ফ্রি SMS এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন।
BSNL এর PV 2999 রিচার্জ প্ল্যান
আমরা যদি 2999 টাকার প্ল্যানের কথা বলি, তাহলে এই প্ল্যানটির ভ্যালিডিটিও 365 দিন। কিন্তু, আপনারা যদি এই প্ল্যানটি 29 জুন, 2022-এর আগে রিচার্জ করেন, তাহলে ফ্রি তে 90 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে, আপনি প্রতিদিন 2 জিবি ডেটা, 100টি ফ্রি SMS এবং মোট 455 দিনের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন ।









