মুকেশ আম্বানির সার্জিক্যাল স্ট্রাইক! ভারত-চীন সীমান্তে রিলায়েন্স জিওর নতুন কেরামতি

ভারতের মার্কেটে উপস্থিত টেলিকম কোম্পানিগুলির মধ্যে Reliance Jio প্রথম 4G Services এর প্রচলন শুরু করেছিল। Airtel, Vi এবং BSNL এর মতো কোম্পানিগুলি যেখানে প্রথমে 2G এবং 3G পরিষেবা দিয়ে তারপর 4G সার্ভিসে হাত দিয়েছে সেখানে দাঁড়িয়ে রিলায়েন্স জিও শুধুমাত্র 4জি নেটওয়ার্ক নিয়েই কাজ করে চলেছে। আবার এই কথাও সত্যি যে ভারতে ইন্টারনেট বিপ্লব জিওর হাত ধরেই শুরু হয়েছে এবং শুধুমাত্র জিওর জন‍্য‌ই ভারতীয়রা প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা ব‍্যবহারের সুযোগ পেয়েছে। ভারতের অন‍্যতম বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর মুকুটে আজ একটি নতুন পালক যুক্ত হয়েছে। কোম্পানি লাদাখে চীন সীমান্তের কাছে প‍্যাঙ্গং লেকে তাদের মোবাইল টাওয়ার স্থাপন করেছে। এর ফলে জিও এই এলাকায় 4জি পরিষেবা প্রদানকারী প্রথম কোম্পানির স্থান দখল করেছে।

Jio 4G Service

লাদাখের প‍্যাঙ্গং লেকের পারে অবস্থিত স্পঙ্গমিক গ্ৰামে রিলায়েন্স জিও তাদের 4G Voice এবং Data Service এর সূচনা করেছে। 4জি ভয়েস এবং ডেটা সার্ভিস প্রোভাইডের মধ্য দিয়ে জিও এই এলাকায় 4জি মোবাইল কানেক্টিভিটি প্রদানকারী প্রথম অপারেটরে পরিণত হয়েছে। স্থানীয় সাংসদ জাম‌ইয়াং তেনজিং নামগেয়াল তাঁর এলাকায় জিওর এই নতুন পদক্ষেপে উপস্থিত ছিলেন এবং তিনি জিওর মোবাইল টাওয়ার উদ্বোধন করেন। জানিয়ে রাখি স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরেই এই এলাকায় 4জি পরিষেবার জন্য দাবি জানাচ্ছিলেন এবং অবশেষে রিলায়েন্স জিও তাদের এই প্রয়োজন পূরণ করেছে।

প‍্যাঙ্গং লেকের গুরুত্ব

হিমালয়ের কোলে অবস্থিত প‍্যাঙ্গং লেক শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বে প্রসিদ্ধ। লাদাখ এমনিতেই অত‍্যন্ত শীতল এবং দুর্গম একটি এলাকা যা বেশিরভাগ সময় বরফে ঢেকে থাকে। এছাড়া এটি একটি অত‍্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং প্রতি বছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক প‍্যাঙ্গং লেকের সৌন্দর্য উপভোগ করতে আসেন। আমির খান অভিনিত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘3 ইডিয়ট’-এর শেষের দিকে এই প‍্যাঙ্গং লেকের কয়েকটি দৃশ্য রয়েছে। এছাড়াও এই লেকটি ভারত-চীন সীমান্তে অবস্থিত এবং দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমানার কাজ করে। অর্থাৎ পর্যটন ছাড়া জাতীয় সুরক্ষার দিক থেকেও এই লেকের গুরুত্ব অপরিসীম।

সবচেয়ে ফাস্ট 4G

কয়েক দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI একটি রিপোর্ট পেশ করেছে যেখানে গত এপ্রিল মাসে কোন কোম্পানির নেটওয়ার্কে ইন্টারনেটে কত স্পিড পাওয়া গেছে তা দেখানো হয়েছে। ট্রাইয়ের এই রিপোর্ট অনুযায়ী এয়ারটেল, ভিআই এবং বিএস‌এন‌এলের তুলনায় Reliance Jio সবচেয়ে ফাস্ট 4জি ডাউনলোড স্পিড দিতে সক্ষম হয়েছে। রিপোর্টে বলা হয়েছে এপ্রিল মাসে গড় 23.1 এমবিপিএস ডাউনলোড স্পিডের সঙ্গে রিলায়েন্স জিও দেশে প্রথম স্থানে থেকেছে। তবে এই বছরের মার্চ মাসে এই স্পিড ছিল 21.1 এমবিপিএস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here