দেখে নিন 500 টাকার কমে বাজেট ফ্রেন্ডলি ফিচার ফোনের তালিকা

ভারতে আগাগোড়াই সস্তা কিপ্যাড ফোনের চাহিদা ছিল। আগে হাজার টাকা দিয়ে শুরু হলেও এখন এইসব ফোন 500 টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। যারা শুধু ফোনে কথা বলতে বা ইনকামিং ফোন কলের জন্য ফোন ব্যবহার করেন তাদের জন্য এই সস্তা কিপ্যাড ফোনগুলি দুর্দান্ত৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাবার কীপ্যাড সহ আসা এই ফোনগুলি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দেয়। এই পোস্টে আপনাদের জন্য 500 টাকার কম দামের কিপ্যাড ফোনের তালিকা দেওয়া হল। যদিও আমরা এখানে অনলাইন স্টোরের দাম উল্লেখ করেছি, তবে এই ফোনগুলির মধ্যে বেশ কয়েকটি অফলাইন স্টোরগুলিতেও পাওয়া যাবে।

Keypad Phone Under 500

1. I Kall K74

সস্তা ফিচার ফোনের মধ্যে এই কীপ্যাড ফোনটি মাত্র বেশ ভালো, এই ফোনটি মাত্র 378 টাকায় পাওয়া যায়। এটি একটি সিঙ্গেল সিম ফিচার ফোন যা 2G তে কাজ করে। অনেকটা, Nokia-র লুকে তৈরি এই ফোনটি নীল, লাল এবং হলুদ রঙের কালার অপশনে পাওয়া যায়। এই মোবাইল ফোনটিতে FM রেডিও আছে, ব্যাক প্যানেলে একটি স্পিকারও দেওয়া হয়েছে।

I Kall K74 ফিচার ফোনে 128 x 128 পিক্সেল রেজলিউশন সহ একটি 1.44-ইঞ্চি TFT ডিসপ্লে এবং 126ppi সাপোর্ট করে। এই কীপ্যাড মোবাইল ফোনটি একটি 800mAh ব্যাটারি সাপোর্ট করে যা দীর্ঘ ব্যাকআপের প্রতিশ্রুতি দেয়। রিংটোন, ক্যালকুলেটর, স্টপওয়াচ, ক্যালেন্ডার এবং অ্যালার্মের মতো ফিচারও এই সস্তা ফোনটিতে পাওয়া যাচ্ছে।

2. Rocktel R6

আপনি যদি হাই ভলিউমে গান শুনতে পছন্দ করেন, তাহলে Rocktel R6 আপনার জন্য বেশ ভালো একটি ফোন। এই কিপ্যাড মোবাইলটির দাম মাত্র 449 টাকা, যা কালো এবং সাদা রঙে কেনা যাবে। এই ফোনটিতে একটি 1.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা 128 x 160 পিক্সেল রেজলিউশন এবং 114ppi তে কাজ করে।

Rocktel R6-এ 0.3 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য 1,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে ক্যালকুলেটর, স্টপওয়াচ, ক্যালেন্ডার এবং অ্যালার্মের পাশাপাশি 3GP, MP4 এবং MP3 এর মতো ফিচার গুলো দেওয়া হয়েছে। এটি একটি ডুয়াল সিম ফোন যা 2G এ কাজ করে।

3. Rocktel W8

আপনি যদি স্টাইলিশ কীপ্যাড সহ ফোন পছন্দ করেন, তাহলে Rocktel W8 আপনার বেশ পছন্দ হবে। এই ফোনের ব্যাক প্যানেলটি রিমুভেবল যেখানে ডাবল শেড পাওয়া যায়। এই ফোনের কভারটি কালো এবং সাদা রঙের তবে এর নীচের অংশটি কমলা রঙে দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 449 টাকা দামে সেল এর জন্য পাওয়া যাচ্ছে, যেখানে 1,050 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

Rocktel W8 ফোনে একটি 1.8-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা 114ppi-এ কাজ করে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 0.3MP রেয়ার ক্যামেরা রয়েছে যা LED ফ্ল্যাশের সাথে কাজ করে। এই ফোনে 8 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। পাশাপাশি এই ফোনে MP3, MP4 এবং 3GP এর মাধ্যমে এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাও রয়েছে।

4. Rocktel R3

Rocktel R3 মোবাইল ফোনে 128 x 160 পিক্সেল রেজলিউশন সহ 1.8-ইঞ্চি TFT ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 114PPI সাপোর্ট করে। এই কিপ্যাড মোবাইল ফোনটি মাত্র 449 টাকায় সেলের জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনটি কালো, নীল, সবুজ এবং সাদা রঙের কালার অপশনে কেনা যাবে। এই ফোনে ক্যালকুলেটর,স্টপওয়াচ, ক্যালেন্ডার এবং অ্যালার্মও পাবেন।

এই ডুয়াল সিম ফোনটি 2G তে কাজ করে এবং এন্টারটেইনমেন্ট এর জন্য এই ফোনে MP3, MP4 এবং 3GPও দেওয়া হয়েছে। ফোনটির মেমোরি 8 GB পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফি এবং ভিডিও তৈরির জন্য এই ফোনটিতে 0.3 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা রয়েছে। দীর্ঘ ব্যাকআপ এর জন্য এই মোবাইল ফোনটিতে 1,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

5. Rocktel W7

আপনি যদি সিঙ্গেল চার্জে কয়েক সপ্তাহ ধরে মোবাইল ফোন ব্যবহার করতে চান তাহলে Rocktel W7 একটি সেরা অপশন। এই ফোনে 1,200 mAh ব্যাটারি আছে, যা একবার ফুল চার্জ করলে অনেকক্ষণ চলে। এই কিপ্যাড মোবাইলটি 449 টাকায় সেল এর জন্য উপলব্ধ যা কালো এবং সাদা রঙে কেনা যাবে।

Rocktel W7 ফোনে 240 x 320 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 2.4-ইঞ্চি ডিসপ্লে আছে যা 167 PPI সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিম ফোন যা 2G তে কাজ করে। এই ফোনটি MP3 এবং 3GP সাপোর্ট করে এবং এই 8GB পর্যন্ত কার্ড লাগানো যায়। ফটোগ্রাফির জন্য, এই ফোনের ব্যাক প্যানেলে একটি 0.3 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here