মার্কেটে উপস্থিত 5টি বেস্ট Keypad Mobile Phone, ফোনগুলির দাম 2,000 টাকার থেকেও কম

আজকাল 1 লাখ টাকা দামেও অ্যাডভান্স অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ার বেশিরভাগ জনসংখ্যার লোকেরা আজও বেস্ট কিপ্যাড ফোন ব‍্যবহার করতে পছন্দ করে। এই সমস্ত লোকগুলির হাইস্পিড ইন্টারনেট বা ভালো ফিচারের কোনো দরকার পরে না। এদের মূল উদ্দেশ্য কাউকে ফোন করা অথবা ফোন রিসিভ করা। এর জন্যই ভারতীয় ইউজাররা KeyPad Mobile Phone বা Basic Mobile Phone কিনতে পছন্দ করেন। এই রকম উপভোক্তাদের জন্য ভারতীয় মার্কেটে উপলব্ধ 5টি বেস্ট কিপ্যাড ফোনের লিস্ট এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে, এই ফোনগুলি 2000 টাকার কম দামে কিনতে পাওয়া যায়। এই ফোনের ফিচার গুলি খুব সহজ হয় এবং মার্কেটে উপস্থিত অনেক ফোনের তুলনায় এই ফোন গুলি বেশি উপভোগ করার মতো শক্তি রাখে।

1. JioPhone

সস্তায় বেস্ট কিপ্যাড মোবাইল ফোনের কথা বলতে গেলে, সবার উপরে রিলায়েন্স জিওর JioPhone এর নামই আসে। এই ফোনটি দেশের প্রথম 4G Feature Phone হিসেবে লঞ্চ হয়েছিল। কোম্পানি এই ফোনটিকে 0 টাকায় বিনামূল্যেও বিক্রি করেছে, এটি কেনার জন্য শুধুমাত্র 1500 টাকার সিকিউরিটি মানি জমা দিতে হতো। জিও ফোন লঞ্চ হওয়ার পর এটি কেনার জন্য লম্বা লম্বা লাইন দেখা গিয়েছিল সেই সময়। এই ফোন মোবাইলটি স্টোরে অথবা শপিং সাইটে কিনতে পাওয়া যায়।

JioPhone-এর সবথেকে বড়ো আকর্ষণীয় ব্যাপার হলো এই ফোনে ইন্টারনেট ব‍্যবহার করা যায় এবং VoLTE কলিং করা যায়। অন্যান্য ফিচারের কথা বলা হলে এই ফোনে 2.4 ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডুয়াল কোর প্রসেসরের সাথে এই ফোনটি Spreadtrum SC9820A5 চিপসেটে রান করে। এই ফোনে 512MB RAM দেওয়া হয়েছে এবং মেমোরি কার্ড আলাদা ব‍্যবহার করা যাবে। ফোটোগ্রাফির জন্য জিও ফোনে 2MP রেয়ার এবং 0.3MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 2,000Mah-এর ব্যাটারি দেওয়া হয়েছে।

2. Moto A70

Motorola-এর keypad mobile আগের বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিলো। বর্তমান সময় মোটো এ70 মোবাইল ফোনটি আমাজনে 1849 টাকা দামে সেলে উপলদ্ধ এবং এই ফোনটি এই দামে স্টোরেও কেনা যাবে। ফিচারের কথা বলা হলে, এই ফোনে 240 x 320 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 2.4 ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটি 167 পিপিআই সাপোর্ট করে। মজার ব্যাপার হলো এই ফোনটির ওজন মাত্র 89.5 গ্রাম।

Moto A70 ফোনে 4এমবি RAM এবং 4এমবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 2000 পর্যন্ত নাম্বার সেভ করা যেতে পারে। এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট করে, সিম দুটি 2 জি স্পিডে কাজ করে। মনোরঞ্জনের জন্য এমপি 3 প্লেয়ার এবং এফএম দেওয়া হয়েছে, এই গুলির আনন্দ 3.5mm জ্যাকের সাথে উপভোগ করা যাবে। কিপ্যাড Moto A70 ফোনটি ফোটোগ্রাফির জন্য 0.3MP ক্যামেরা লেন্স সাপোর্ট করে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 1,750 Mah ব্যাটারি দেওয়া হয়েছে।

3: DIZO Star 300

এই কিপ্যাড মোবাইল ফোন গত বছর ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিলো, ফোনটির দাম মাত্র 1299 টাকা। এই ফোনে 160 x 120 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 1.77 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি 32এমবি RAM মেমোরি এবং এর সাথে 32এমবি স্টোরেজ সাপোর্ট করে, ফোনের স্টোরেজ মেমোরি কার্ডের মাধ্যমে 64জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

DIZO Star 300 ফোনে ফোটোগ্রাফির জন্য 0.3এমপি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, এই সেন্সরের সাথে এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এই ফোনটি SC6531E প্রসেসরের সাথে কাজ করে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 2,550Mah ব্যাটারি দেওয়া হয়েছে। এই কিপ্যাড ফোনে দুটো সিম কার্ড স্লট এবং ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনটি 8টি স্থানীয় ভাষায় কাজ করতে পারে। মার্কেটে এই ফোনটি Black, Blue এবং Green এই তিনটি কালার অপশনে কেনা যেতে পারে।

4. Nokia 105 SS 2021

কিপ্যাড নোকিয়া মোবাইল ফোনটি মাত্র 1200 টাকায় ভারতীয় বাজারে বিক্রির জন্য উপলদ্ধ, এই ফোনটি অনলাইন শপিং প্লাটফর্ম অথবা মোবাইল ফোন স্টোরেও কিনতে পাওয়া যাবে। এই ফোনটি 4এমবি RAM মেমোরির সাথে 4এমবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং প্রোসেসিঙের জন্য এই ফোনটি নোকিয়া সিরিজ 30+ ইউআই সাপোর্ট করে।

Nokia 105 SS 2021 ফোনে 1.77 ইঞ্চির QQVGA ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটিকে ব্ল‍্যাক ও ব্লু এই দুই কালারে কিনতে পাওয়া যাবে। এই ফোনের ডায়মেনশান 49.2x119x14.4mm এবং ওজন 165 গ্রাম। পাওয়ার ব্যাকআপের জন্য এই কিপ্যাড ফোনে 8,00Mah-এর ব্যাটারি দেওয়া হয়েছে, এই ফোনটি ফুল চার্জে 26 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। এই নোকিয়া ফোনটি এলইডি টর্চ লাইটের সাথে মনোরঞ্জনের জন্য গেমস এবং এফএম রেডিও সাপোর্ট করে।

5. SAMSUNG Guru Music 2

স্যামসাঙের এই কিপ্যাড ফোনটিকে মাত্র 1,070 টাকায় কিনতে পাওয়া যাবে, ফোনটি অনলাইন শপিং সাইট আমাজন সহ রিটেল স্টোরে কিনতে পাওয়া যাবে। এই ফোনের ফিচারের কথা বলা হলে স্যামসাঙের এই ফোনটি 128 x 160 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 2.0 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে, ফোনটি 65কে কালার আউটপুট প্রদান করে। এই ফোনটিকে Blue, Gold, Black এবং White এই তিনটি কালার অপশনে কিনতে পাওয়া যাবে।

SAMSUNG Guru 1200 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 800Mah ব্যাটারি দেওয়া হয়েছে, ফোনটি বহু দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ডুয়াল সিম ফোন 2 জি-তে কাজ করে। এর সাথে এই ফোনে এমপি 3, ওয়াল্ড ক্লক, স্টপ ওয়াচ, টর্চ লাইটের মতো কিছু ফিচারস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here