5000mAh ব্যাটারি এবং 13MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল iQOO এর লো বাজেট 5G স্মার্টফোন, দেখে নিন বিস্তারিত

iQOO তাদের হোম মার্কেট চীনে চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন iQOO U5e লঞ্চ করেছে। Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO-এর এই স্মার্টফোনটি হল সবথেকে লো বাজেট 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 695 প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। এর আগে iQOO U5 সিরিজের দুটি স্মার্টফোন iQOO U5 এবং iQOO U5x লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনই Qualcomm এর Snapdragon 680 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের iQOO U5e স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

iQOO U5e এর স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO U5e স্মার্টফোনটিতে একটি 6.51-ইঞ্চি IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যেখানে টিয়ারড্রপ নচও দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ডিসপ্লে রেজলিউশন হল HD+, অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 60Hz এবং পিক্সেল ডেনসিটি 269ppi। এই স্মার্টফোনের আকার সম্পর্কে কথা বললে, এই ফোনটি 164 x 75.84 x 8.25 mm এর এবং ওজন 193 গ্রাম। iQOO U5e স্মার্টফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

iQOO U5e স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13MP, যার সাথে একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা ফুল HD ভিডিও রেকর্ড করে। এই ফোনের ডানদিকে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

iQOO U5e স্মার্টফোনটি MediaTek Dimensity 700 প্রসেসর দ্বারা চালিত একটি 5G-রেডি ডিভাইস। এই ফোনটিতে 6 GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128 GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি আছে, যা 18W চার্জিং সাপোর্ট করে।

এই iQOO ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে OriginOS Ocean-এ চলে। বেসিক কানেক্টিভিটির জন্য, এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, USB-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। iQoo-এর এই স্মার্টফোনটি Vivo Y33s 5G এর একটি রিব্র্যান্ডেড ভার্সন যা মার্চ মাসে চীনে লঞ্চ করা হয়েছিল।

iQOO U5e এর দাম

iQOO U5e স্মার্টফোনটি চীনে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে,এই দুটি ভেরিয়েন্ট হল – 4 GB RAM + 128 GB স্টোরেজ এবং 6 GB RAM + 128 GB স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,399 ইউয়ান এবং 1,499 ইউয়ান। এই স্মার্টফোনটি ডার্ক ব্ল্যাক এবং সিলভার হোয়াইট কালারে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here