শক্তিশালী ক্যামেরা সেন্সর সহ শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 12S সিরিজের স্মার্টফোন, জেনে নিন ফিচার

Xiaomi তাদের হোম মার্কেট চীনে 4 জুলাই Xiaomi 12S সিরিজ লঞ্চ করতে চলেছে। লঞ্চের অনেক আগে থেকেই কোম্পানি তাদের বহুপ্রতীক্ষিত এই স্মার্টফোনটি টিজ করে আসছে। আসন্ন Xiaomi 12S Pro স্মার্টফোনের ডিজাইন প্রকাশের পর, কোম্পানি এই সিরিজের তিনটি স্মার্টফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছে। এই পোস্টে আপনাদের এই সিরিজের অধীনে লঞ্চ হওয়া Xiaomi 12S, Xiaomi 12S Pro এবং Xiaomi 12S Ultra স্মার্টফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।

শক্তিশালী ক্যামেরা সহ লঞ্চ হবে Xiaomi 12S Ultra স্মার্টফোন

আসন্ন Xiaomi 12S Ultra স্মার্টফোনে Sony-এর Sony IMX989 সেন্সর দেওয়া হয়েছে। Sony-এর এই ইমেজ সেন্সরটি প্রথমবার এই স্মার্টফোনে লঞ্চ করা হবে। Xiaomi-এর এই ফোনে Sony IMX989 সেন্সর দেওয়া হবে, যার সাইস 1 ইঞ্চি। এই বড় সাইজের ইমেজ সেন্সর বড় পিক্সেল সাইজ অফার করে। অন্ধকারেও এই সেন্সর বেশ ভালো ছবি তোলে। Sony এর এই ইমেজ সেন্সরটি দ্রুত ফোকাস করার স্পিড এবং উন্নত ডায়নামিক রেঞ্জ প্রদান করে।

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Sony IMX989 সেন্সর 50-মেগাপিক্সেল লেন্স সহ আসতে পারে। ফোনের প্রাইমারি ক্যামেরার সাথে এই ফোনে 48MP 5x টেলিফটো সেন্সর এবং 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হবে। Xiaomi এর আসন্ন স্মার্টফোনের ক্যামেরা
Leica টিউন সাপোর্ট করতে পারে।

Xiaomi 12S এবং Xiaomi 12S Pro এর ক্যামেরা সেন্সর

Xiaomi 12S এবং Xiaomi 12S Pro স্মার্টফোনে Sony-এর 50MP IMX707 ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ক্যামেরা সেন্সরটি এর আগে Xiaomi 12 Pro স্মার্টফোনে দেওয়া হয়েছে। ক্যামেরার দিক থেকে কোম্পানি এই ফোনে খুব একটা পরিবর্তন করেনি। যদিও কোম্পানি Xiaomi 12 স্মার্টফোনে 50MP Sony IMX766 সেন্সর দিয়েছে। Sony-এর এই ক্যামেরা সেন্সর Oppo, Oneplus এবং Realme-এর স্মার্টফোনে ব্যবহার করা যেতে পারে।

Xiaomi 12S সিরিজের ক্যামেরা হার্ডওয়্যার সম্পর্কে বর্তমানে এইটুকুই তথ্য জানা গেছে। সফ্টওয়্যার সম্পর্কে কথা বললে, Xiaomi-এর আসন্ন স্মার্টফোনে ইমেজ প্রসেসিংয়ের জন্য Leica ব্যবহার করা হবে। আগামী দিনে Xiaomi 12S লাইনআপ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here