এখন Netflix ভারতে সবচেয়ে পপুলার স্ট্রিমিং ওটিটি প্ল্যাটফর্ম গুলির মধ্যে একটি। এই ওটিটি প্ল্যাটফর্মটিকে 2016 সালে জানুয়ারী মাসে ভারতীয় দর্শকদের জন্য লঞ্চ করা হয়েছিল। সেই সময় এই ওটিটি প্ল্যাটফর্মের সম্পর্কে মানুষ বেশি জানতো না। কিন্তু, সময়ের সাথে সাথে মানুষেরা এখন এই প্লাটফর্মের মাধ্যমে নিজেদের ঘরে বসে পছন্দ মতো মনোরঞ্জন করে। এটি দেখে কোম্পানি নিজের ইউজারদের জন্য আলাদা আলাদা প্ল্যান পেশ করে, যেখানে মান্থলি, কোয়াটার্লি, বার্ষিক প্ল্যান আছে। কিন্তু প্ল্যান নেওয়ার পরে নেটফ্লিক্স আমাদের থেকে কার্ডের ডিটেইল জানতে চায় এবং পরে অটো Renew হতে থাকে। অর্থাৎ উপস্থিত প্ল্যান শেষ হওয়ার পরে নিজে থেকেই প্ল্যান নতুন চালু হয়ে যায় এবং টাকাও কেটে নেয় কার্ড থেকে। কিন্তু , আপনি কি জানেন নেটফ্লিক্সের পেমেন্ট ডেট আসার আগে (How to Cancel Your Netflix Subscription) ক্যান্সেল করাও যায়।
এই পদ্ধতিতে করুন Netflix সাবস্ক্রিপশন ক্যান্সেল
যদি আপনিও না জেনে থাকেন, যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিভাবে অফ করা যায়, সেই জন্যই এই আর্টিকেলে এর সমন্ধে জানানো হবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে Netflix সাবস্ক্রিপশন ক্যান্সেল (How to stop autopayment on Netflix) করা যায়।
- Netflix ওয়েব সাইটের মাধ্যমে অটো সাব্সক্রিপশন ক্যান্সেল করা যাবে।
- অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে ক্যান্সেল করা যাবে Netflix-এর সাবস্ক্রিপশন
1. ওয়েবসাইটের মাধ্যমে বন্ধ করা যাবে Netflix-এর সাবস্ক্রিপশন
- সর্বপ্রথম Netflix ওয়েবসাইট ওপেন করতে হবে।
- ওয়েবসাইট ওপেন করার পর নিজের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে সাইন-ইন করতে হবে।
- সাইন-ইন করার পর Cancel streaming plan-এ ক্লিক করলে ইউজাররা Netflix-এর অটো সাবস্ক্রিপশন বন্ধ করা যাবে।
2. Netflix অ্যাপের মাধ্যমে ক্যান্সেল করুন Netflix-এর সাবস্ক্রিপশন
- সর্বপ্রথম নেটফ্লিক্স অ্যাপটি ওপেন করতে হবে।
- এরপরে উপরে বাঁ দিকের কোনায় থাকা প্রোফাইল আইকোণে ট্যাপ করতে হবে।
- এরপরে Menu-এর নিচে অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।
- এরপরে নিচে স্ক্রোল করতে হবে এবং আপডেট বিলিং ডিটেইলের নিচে থাকা ক্যান্সেল মেম্বারশিপে ট্যাপ করতে হবে।
- এরপরে নেটফ্লিকস স্ট্রিমিং প্ল্যানটিকে ক্যান্সেল করতে হবে।
Netflix India plans
পাঠকদের বলে দিই, যে এখন নেটফ্লিক্সের সবথেকে সস্তা প্ল্যানটি কেবলমাত্র 149 টাকায় প্রতি মাসে পাওয়া যায়। আবার, প্রিমিয়াম প্ল্যানটি 799 টাকা থেকে কমে 649 টাকায় প্রতি মাসে পাওয়া যেতে পারে। নিচে একটি টেবিলের মাধ্যমে আগের দাম এবং নতুন দামের ডিটেইল জানানো হয়েছে।
| PLAN NAME | OLD PRICE | NEW PRICE |
| Mobile plan | Rs 199 | Rs 149 |
| Basic plan | Rs 499 | Rs 199 |
| Standard plan | Rs 649 | Rs 499 |
| Premium plan | Rs 799 | Rs 649 |
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













