গত কয়েক বছরে OTT Platform-এর চল অনেকটাই বেড়ে গেছে। ভারতে ইন্টারনেটের কম দাম মানুষকে OTT প্ল্যাটফর্মে পৌঁছাতে সাহায্য করেছে এবং একই জায়গায় ফিল্মস এবং ওয়েব সিরিজ দেখার সুযোগ ইউজারদের আকৃষ্ট করেছে। ভারতে অনলাইন কনটেন্ট দেখার জন্য অনেকগুলি অপশন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় Amazon Prime। আমাজন প্রাইম যেখানে OTT Platform Prime Video-এর অ্যাক্সেস প্রদান করে আবার অন্যদিকে ই-কমার্স সাইট Amazon.in-এরও মেম্বারশিপ প্রদান করে। আমাজন প্রাইমের এক বছরের সাবস্ক্রিপশন 1,499 টাকায় পাওয়া যায়, কিন্তু একটি স্পেশাল অফারের জন্য এটি 50% ডিসকাউন্টের সাথে মাত্র 749 টাকায় পাওয়া যাবে।
Amazon Prime Youth Offer
আমাজন ইন্ডিয়া নিজের এই অফারটিকে আমাজন প্রাইম ইউথ অফার নাম দিয়েছে। আমাজন প্রাইমের এক বছরের সাবস্ক্রিপশনের দাম 1499 টাকা, কিন্তু এই অফারে ইউজাররা 50% এর ক্যাশব্যাক বেনিফিট পাবে। এই ডিসকাউন্টের পরে 1499 টাকার আমাজন প্রাইম সাবস্ক্রিপশনের দাম মাত্র 749 টাকা হয়ে যাবে। এই ইউথ অফারটি বাৎসরিক নয় বরং আমাজনের সমস্ত সাপস্ক্রিবশন প্ল্যানে ভ্যালিড এবং সব কিছুতে 50% ছাড় পাওয়া যাবে।
3 month Prime membership-এর দাম 459 টাকা, এই প্ল্যানটি এই অফারের ফলে 230 টাকার ক্যাশব্যাক পরের মাত্র 229 টাকায় পাওয়া যাবে, এই রকম ভাবেই 179 টাকার আমাজন প্রাইম মেম্বারশিপটি মাত্র 89 টাকায় পাওয়া যাবে এবং 90 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারটি এখন আর কত দিন পর্যন্ত চলবে এই ডিটেইলটি এখনও জানা যায়নি, কিন্তু Amazon Prime Youth Offer এই অফারের সুবিধা প্রত্যেক 18 থেকে 24 বছরের ইউজাররা পাবে। এই আর্টিকেলের মাধ্যমে কিভাবে আমাজন প্রাইম ইউথ অফারের ক্যাশব্যাক ডিসকাউন্ট বেনিফিট পাওয়া যাবে জেনে নেওয়া যাক।
কিভাবে পাওয়া যাবে আমাজন প্রাইম মেম্বারশিপের ডিসকাউন্ট?
স্টেপ 1 – নিজের Android স্মার্টফোনে Amazon India App ডাউনলোড করুন, এর জন্য এখানে ক্লিক করতে পারেন।
স্টেপ 2 – আমাজন ইন্ডিয়া অ্যাপ ইনস্টল হওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকে sign in করুন ।
স্টেপ 3 – অ্যাপের ‘youth offer’ সেকশনে গিয়ে Prime membership subscribe করুন।
স্টেপ 4 – প্রাইম মেম্বারশিপ কেনার পর নিজের যেকোনো সরকারি আইডি সাবমিট করুন।
স্টেপ 5 – আইডি জমা করার পরে নিজের একটি সেলফি আমাজনে আপলোড করুন।
Amazon Prime-এ নতুন মেম্বারশিপ অথবা সাবস্ক্রিপশন নেওয়ার পরে নিজের আইডি প্রুভ অবশ্যই জমা করতে হবে। এটি এক রকমের KYC, যেটি আপনার বাস্তবিক পরিচয় চেক করার পাশাপাশি আপনার বয়স 18 থেকে 24 বছর কিনা সেটি জানার জন্য। এই KYC সিস্টেম কমপ্লিট হওয়ার পর ইউজার 50% ডিসকাউন্ট বেনিফিট পাবে। প্রাইম মেম্বারশিপ নেওয়ার পর আইডি সাবমিট করার জন্য 15 দিনের সময় পাওয়া যায়। আইডি জমা করার পর ইউজারের amazon pay balance-এ 50% ক্যাশব্যাক রিসিভ হয়ে যাবে। আইডি প্রুফ হিসেবে Aadhaar Card, PAN Card, Voter ID Card অথবা Driving Licence জমা করা যাবে।
Amazon Prime membership-এর সুবিধা
1. Prime Video
আমাজন প্রাইম মেম্বারশিপ নেওয়ার সবথেকে বড়ো সুবিধা হলো PrimeVideo.com-এর এক্সেস পাওয়া যাবে, যেখানে এক্সক্লুসিভ ওয়েব সিরিজ, টিভি শো, মুভি এবং আমাজন অরিজিন্যাল শো দেখা যাবে।
2. Prime Music
প্রাইম ভিডিওর মতই প্রাইম মিউজিক ফ্রি সাবস্ক্রিপশনে পাওয়া যাবে। এখানে লক্ষ লক্ষ গান এবং পডকাস্ট এপিসোড উপলব্ধ। এখানে এক্সক্লুসিভ মিউজিক এবং অ্যাড ফ্রি মিউজিকঝ উপভোগ করা যাবে।
3. Prime Early Access
আমাজনে অনেক প্রোডাক্টের উপর সীমিত ডিল অফার চলে, যেখানে ডিসকাউন্টও পাওয়া যায়। কোম্পানি এটিকে Lightning Deals নামকরন করেছে। প্রাইম মেম্বারশিপের সুবিধা হলো, যে তারা এই ডিল গুলির সুবিধা বাকিদের থেকে 30 মিনিট আগেই পেয়ে যাবেন।
4. FREE fast delivery
আমাজন প্রাইমের শপিং সাইটে ইউজাররা ফ্রি ডেলিভারির সুবিধা পাবেন এবং হাজারের বেশি প্রোডাক্টে One-Day এবং Two-Day Delivery-এর গ্যারান্টি দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে।
5. Exclusive Discounts
Lightning Deals ছাড়াঝ প্রাইম মেম্বারদের আমাজন ডট ইনে সাবস্ক্রিপশন বেনিফিট দেওয়া হয়, যেখানে কোনো প্রোডাক্ট কিনলে 5% অথবা 10% এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়।
Amazon Prime Youth Offer-এর সম্পর্কিত টার্ম এবং কন্ডিশন বিস্তারিত জানার জন্য (এখানে ক্লিক করুন)।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













