Nokia ভারতে নিজের বাজেট স্মার্টফোন Nokia C21 Plus লঞ্চ করে দিয়েছে। নোকিয়ার এই স্মার্টফোনটিকে বাজেট স্পেশিফিকেশন এবং পলিকার্বনেট ব্যাক প্যানেলের সাথে পেশ করা হয়েছে। নোকিয়ার এই স্মার্টফোনটিকে Unisoc প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। Nokia C21 Plus স্মার্টফোনের সাথে কোম্পানি গ্লোবাল মার্কেটে Nokia T10 অ্যান্ড্রয়েড ট্যাবলেট পেশ করেছে। নোকিয়া আপাতত Nokia T10 ট্যাবলেটটিকে ভারতে পেশ করেনি। নোকিয়া খুব শীঘ্রই এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে ভারতে লঞ্চ করতে পারে। এই আর্টিকেলে Nokia C21 Plus এবং Nokia T10-এর স্পেশিফিকেশন, ফিচার এবং অন্যান্য ডিটেইলস গুলি জানানো হবে।
Nokia C21 Plus-এর দাম
কোম্পানির এই Nokia C21 Plus বাজেট স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। নোকিয়ার এই ফোনটির বেস ভেরিয়েন্টেটিকে 3GB RAM এবং 32GB স্টোরেজের সাথে 10,299 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টেটিকে 4GB RAM + 64GB স্টোরেজের সাথে 11,299 টাকা দামে পেশ করা হয়েছে। Nokia C21 Plus স্মার্টফোনটি ডার্ক সোয়ান এবং ওয়ার্ম গ্রে এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
নোকিয়ার এই স্মার্টফোনটিকে কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনটির সাথে বায়ারদের Nokia Wired Buds ফ্রিতে দেওয়া হচ্ছে। নোকিয়ার এই ফোনের সাথে 10% ডিসকাউন্ট এবং জিও কাস্টমারদের 4,000 টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হবে।
Nokia C21 Plus-এর স্পেশিফিকেশন এবং ফিচার
Nokia C21 Plus স্মার্টফোনে 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটির আস্পেক্ট রেশিও 20:9। এরসাথে ফোনের ডিসপ্লেটির রিফ্রেশরেট 60Hz। নোকিয়ার এই ফোনে 5MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 13MP-এর প্রাইমারি ক্যামেরা এবং 2MP-এর ডেপ্থ ক্যামেরা দেওয়া হয়েছে।
Nokia C21 Plus স্মার্টফোনে Unisoc SC9863A প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে ফোনে 4GB পর্যন্ত RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে। নোকিয়া এখনো পর্যন্ত এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। কোম্পানি বলেছে যে ফুল চার্জে এই ফোনটি তিন দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করতে সক্ষম। Nokia C21 Plus স্মার্টফোনটি Android 11 Go Edition-এ রান করে।
Nokia T10 ট্যাবলেটের স্পেশিফিকেশন
Nokia T10 ট্যাবলেটে 8-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের ডিসপ্লেতে মোটা বেজল দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 60Hz। নোকিয়ার এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 12-এ রান করে। নোকিয়া এই ট্যাবলেটটিরসম্পর্কে বলেছে, যে এই ট্যাবলেটটি তিন বছর পর্যন্ত সিকিউরিটি প্রদান করবে। Nokia T10 ট্যাবলেটে Unisoc T606 SoC দেওয়া হয়েছে। নোকিয়ার এই ট্যাবলেটে 4GB পর্যন্ত RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
নোকিয়ার এই ট্যাবে 8MP-এর ক্যামেরা এবং 2MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Nokia T10 ট্যাবে 3.5mm হেডফোন জ্যাক, AI এবং ফেস আনলক, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4 GHz এবং 5 GHz), Bluetooth 5.0 এবং GPS সাপোর্ট দেওয়া হয়েছে। নোকিয়ার এই ট্যাবলেটটিকে Wi-Fi এবং Wi-Fi+ 4G LTE অপশনে পেশ করা হয়েছে। আপাতত এই ট্যাবের ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোনো তথ্য উপলব্ধ নেই।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











