টেকনোলজির এই যুগেও কাপড় পরিস্কার করা খুবই খাটনির কাজ। কিন্তু এখন প্রায় শহরের সব ঘরেই ওয়াশিং মেশিনের সাহায্যে কাপড় পরিস্কার করা ফয়। কিন্তু, সবসময় একটি অথবা দুটি কাপড়ের জন্য Washing Machine-এর ব্যবহার খুব কম লোকই করে। কিন্তু আজকে এই আর্টিকেলে এইরকমই একটি Machine-এর সম্পর্কে বলা হবে, যার সম্বন্ধে জেনে সবাই উপকৃত হবে। এই মেশিনের (Portable Washing Machine) প্রধান বৈশিষ্ট্য হলো এটি সাইজে অনেক ছোট এবং কম কাপড় পরিস্কার করার জন্য উপযোগী। আপনিও যদি এইরকম কোনো ইউনিক গ্যাজেটের সন্ধান করেন, তাহলে এই আর্টিকেলের মাধ্যমে আপনি উপকৃত হতে চলেছেন।
‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’
অনলাইন প্ল্যাটফর্মে যখন গ্রাহক Mini Portable Washing Machine অথবা Mini Washing Machine লিখে সার্চ করবে, তখন অনেক গুলি অপশন দেখা যাবে। এর মধ্যে থেকে যেকোনো একটি তার রেটিং অথবা ইউজার রিভিউ দেখে কিনতে পারেন। এর সাথেই নিজের প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা এটিকে যেকোনো অফলাইন দোকান থেকেও কিনতে পারেন। এই মেশিন গুলির মধ্যে কয়েকটি এতোই ইউনিক হয়, যে সেগুলিকে ব্যবহার করার পরে ফোল্ড করে আলমারিতেও রাখা যাবে, ফোল্ড করার পরে এই গুলিকে টিফিন বক্সের মতো দেখতে লাগে।
কম জামা কাপড় পরিস্কার করার জন্য উপযোগী
Portable Foldable Washing Machine একটি ছোট ওয়াশিং মেশিন, এর মধ্যে একবারে প্রায় দশটি কাপড় ধোয়া যাবে। সমস্ত ছোট ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার অধিকতম সময় বিভিন্ন হয়। কিন্তু, প্রায় 15 মিনিটেই এটি কাপড় পরিস্কার করে দেয়।
যেকোনো জায়গায় ফিট হয়ে যায়
এটি কম জায়গায় খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে যায় এবং বিদ্যুৎ খরচও কম করে। আবার এটিকে প্রতিদিন জামা কাপড় ধোয়ার জন্যেও ব্যবহার করা যাবে। আপনি যদি সিঙ্গেল থাকেন অথবা স্টুডেন্ট, তাহলে এই ওয়াশিং মেশিনটি আপনার জন্য সুইটেবেল।
ছোট ওয়াশিং মেশিনের দাম
এই পোর্টেবেল ওয়াশিং মেশিন অনলাইন সাইটে প্রায় 5,000 টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে। সব মিলিয়ে বলা যেতে পারে, যে এই Washing Machine খুবই অর্থনৈতিক এবং 1 থেকে 2 জন লোকের কাপড় ধোয়ার জন্য উপযোগী। কিন্তু আপনার ফ্যামিলি বড়ো হলে তাহলে হয়তো এটি আপনার ব্যবহারের উপযোগী নাও হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











