5G Launch In India: ভারতে 5G পরিষেবা শুরু হওয়ার কান্টডাউন শুরু হয়ে গেছে। এই মাসের 26 তারিখ ভারতে নেটওয়ার্কের পরিস্থিতি বদলে যেতে চলেছে। এই দিনই 5G spectrum auction শুরু হতে চলেছে। এই নিলামে দেশের সবচেয়ে বড়ো তিনটি প্রাইভেট কোম্পানি ― Reliance Jio, Airtel এবং Vodafone Idea অংশগ্রহণ করার জন্য আবেদন করেছে। আবার চতুর্থ কোম্পানিও প্রবেশ এই নিলামে করেছে। এই চতুর্থ কোম্পানিটি হলো আডানি গ্রুপ। যদিও, আডানি মোবাইল ক্ষেত্রে প্রবেশ করার মন্তব্যে মানা করে দিয়েছে, কিন্তু তার কোম্পানি সাইবার সুরক্ষার সাথেই পোর্ট এবং প্রাইভেট নেটওয়ার্ক সমাধান প্রদান করার জন্য এই নিলামে অংশগ্রহণ করছে। এই সব কিছুর মাঝে সবচেয়ে বড়ো প্রশ্ন এটাই থেকে যায়, যে এই নিলামে BSNL অংশগ্রহণ করবে কিনা? এই সরকারি কোম্পানিও কি নিজের গ্রাহকদের 5G নেটওয়ার্ক প্রদান করবে? কারন, এই মন্তব্যের উপরে আগেই অনেক সমালোচনা হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এই আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক…
BSNL কি 5G স্পেকট্রামের নিলামে অংশগ্রহণ করবে?
5G স্পেকট্রামের নিলাম ঊই মাসে হতে চলেছে, কিন্তু এই নিলামে শুধুমাত্র প্রাইভেট কোম্পানি গুলি অংশগ্রহণ করবে। এই প্রাইভেট টেলিকম কোম্পানি গুলির মধ্যে Reliance Jio, Airtel, Vodafone Idea সহ Adani Group-ও অংশগ্রহণ করবে। কিন্তু BSNL কোম্পানি 5G স্পেকট্রামের নিলামে অংশগ্রহণ করবে না। কারন এটি একটি সরকারি কোম্পানি, এছাড়া কোম্পানি যদি 5জি সার্ভিস পেশ করতে চায়, তাহলে ভারত সরকার বিএসএনএলের জন্য স্পেকট্রাম আলাদা করে রিসার্ভ করে রেখে দেবে। কিছুদিন আগে রিপোর্টে জানা গিয়েছিল, যে BSNL কোম্পানি 3300MHz থেকে 3670 MHz ব্যান্ডে 70MHz-এর এয়ারওয়েভের জন্য 5G লাইসেন্স চেয়েছে। যদিও এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো জবাব শোনা যায়নি, কিন্তু কিছুদিন আগে একটি খবর শোনা গিয়েছিল যে 15 আগস্ট বিএসএনএলের 5জির পথ সহজ হয়ে যাবে।

5G-এর জন্য প্রস্তুত BSNL!
আমরা আগেই বলেছি, যে BSNL অকশনে অংশগ্রহণ করবে না, কিন্তু খবর শোনা গেছে, যে কোম্পানি নিলামের নির্ধারিত টাকা দেবে, যাতে কোম্পানি যখন মিড-ব্যান্ড স্পেকট্রামের ব্যবহার করে 5G সার্ভিস লঞ্চ করতে চাইলে, তারা করতে পারবে। আবার BSNL 4G সার্ভিসকে বিল্ট-ইন 5G কেপেবেলিটির সাথে পেশ করা হবে।
15 আগস্ট BSNL করতে পারে বড়ো ঘোষণা
BSNL-এর 5G সম্পর্কে এখনো পর্যন্ত একটি খবরই শোনা গিয়েছিল, কিন্তু বেশিরভাগ খবরে 4G-এর কথাই বলা হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী BSNL কোম্পানি TCS-এর সাথে অংশীদারি করে প্রথমে 4G কানেক্টিভিটি সেই সব জায়গায় লঞ্চ করবে, যেখানে রেভিনিউ বেশি পাওয়া যাবে। 4G-রেডির ইন্ফ্রাস্ট্রাকচার প্রস্তুত হয়ে গেছে এবং এটিকে সম্পূর্ণ দেশে রোল-আউট করা হবে।
ভারতে 5জি নেটওয়ার্ককে নো স্ট্যান্ডঅ্যালোন (NSA) মোডে 15 আগস্ট লঞ্চ করা যেতে পপারূ। এর ফলে ইউজারদের এন্ড-টু-এন্ড 5G নেটওয়ার্কের 5জি সার্ভিস দেওয়া হবে, কিন্তু এই তালিকায় বিএসএনএলের নাম থাকবে কি না, এই বিষয়ে এখনো দ্বন্দ্ব আছে।
4G নেটওয়ার্কও খুব শীঘ্রই লঞ্চ হবে BSNL
আমরা আগেই বলেছি, যে বিএসএনএল এবং টাটা কন্সালটেন্সি সার্ভিসেস (TCS) একসাথে মিলিত হয়ে 4জি সার্ভিস পেশ করার পরিকল্পনা করছে। এটি প্রথমবার হতে চলেছে, যখন 4জি পরিষেবার জন্য ভারতীয় টেকনোলজির ব্যবহার করা হবে। এই তথ্যটি BSNL-এর ডায়রেক্টার Sushil Kumar Mishra দিয়েছে।
সুবিধা হবে BSNL-এর
এক সময় ভারতে BSNL সবচেয়ে বড়ো মোবাইল পরিষেবা প্রদানকারী কোম্পানি ছিল। কিন্তু দূর্বল নেটওয়ার্ক এবং 4জি না থাকার কারনে কোম্পানির ইউজার বেস কম হতে থাকে এবং প্রাইভেট কোম্পানি গুলির সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এছাড়া স্লো নেটওয়ার্কের কারনেও কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আকর্ষণীয় বিষয় হলো কোম্পানির কাছে বহু সাশ্রয়ী মূল্যের প্ল্যান আছে। প্রাইভেট অপারেটরদের তুলনায় বিএসএনএলের প্ল্যান অনেক সস্তা এবং বর্তমান ইউজাররা এই প্ল্যান গুলির সুবিধাও পাচ্ছে। 4জি চলে আসলে BSNL-এর নেটওয়ার্ক অনেক দ্রুত হয়ে যাবে এবং কোম্পানি যদি ট্যারিফে পরিবর্তন না করে, তাহলে এই কোম্পানির প্রতি অনেক ইউজার আকৃষ্ট হবে।
সমস্যার সম্মুখীন হতে হবে Jio, Airtel এবং Vi কোম্পানিকে
Jio ছাড়া Airtel এবং Vodafone Idea ভারতে দীর্ঘ সময় ধরে 4G নেটওয়ার্ক প্রদান করছে, কিন্তু এই কোম্পানি গুলি বিগত দিনে নিজের প্ল্যানের রেট বাড়ানোর কারনে লক্ষাধিক গ্রাহক ডিসেম্বর 2021-এ বিএসএনএলের প্রতি আকৃষ্ট হয়েছে। এই কারনেই বিএসএনএল প্রাইভেট কোম্পানি গুলির 5G লাইভ করার আগে নিজের 4G লাইভ করে দেয়, তাহলে জিও সহ সমস্ত টেলিকম কোম্পানি গুলিকে সমস্যায় পড়তে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











