Vi-এর 107 টাকা এবং Airtel-এর 109 টাকার প্ল্যানের মধ্যে জেনে নিন কোন প্ল‍্যান‌টি বেস্ট

Airtel ভারতীয় বাজারে 109 টাকার প্ল্যান লঞ্চ করার VI টক্কর দেওয়ার জন্য 107 টাকার প্ল্যান লঞ্চ করেছে। আপনারা বুঝতেই পারছেন যে ভারতীয় মোবাইল বাজারে কতটা প্রতিযোগিতা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, যে এই কোম্পানি গুলি প্ল্যান গুলিকে 30 দিন ভ‍্যালিডিটির পেশ করেছে। ইউজাররা বহুদিন ধরেই বলছিল, যে মান্থলি প্ল্যান 28 দিনের নয় 30 দিনের করতে হবে এবং কোম্পানি এখন সস্তায় 30 দিনের প্ল্যান লঞ্চ করে দিয়েছে। এখন প্রশ্ন এটাই যে এই দুটির মধ্যে কোনটি বেস্ট। Airtel-এর 109 টাকার প্ল্যানটি বেস্ট নাকি VI-এর 107 টাকার প্ল্যানটি বেস্ট। এই আর্টিকেলের মাধ্যমে ডিটেইলসে জেনে নেওয়া যাক কোনটি বেস্ট।

Airtel-এর 109 টাকার প্ল্যান vs Vi-এর 107 টাকার প্ল‍্যান

এয়ারটেলের লঞ্চ করা চারটি নতুন প্ল্যানের মধ্যে 109 টাকার রিচার্জটি সবচেয়ে সস্তা রিচার্জ। এটি একটি 30 দিন ভ‍্যালিডিটির Smart Pack। এই স্মার্ট প্যাকে 109 টাকার রিচার্জ করলে ইউজাররা 99 টাকার টকটাইম পাবে। এই প্ল্যানে ফ্রি কলিং সুবিধা পাওয়া যাবে না, লোকাল এবং এসটিডি কল করলে 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসেবে চার্জ করা হবে। এই প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটি 30 দিন। কোম্পানির তরফ থেকে 200 এমবি ডেটা ফ্রিতে দেওয়া হয়।

ভোডাফোনের 107 টাকার রিচার্জ প্ল‍্যান‌টি এয়ারটেলের 109 টাকার রিচার্জ প্ল্যানের মত স্মার্ট প্যাক এবং এই প্ল‍্যানটি 30 দিনের ভ‍্যালিডিটি প্রদান করে। VI-এর এই 107 টাকার প্ল্যানে ইউজাররা 107 টাকার ফুল টকটাইম পাবে এবং প্ল‍্যানটি 30 দিন পর্যন্ত চলবে। এই ভ‍্যালিডিটিতে ভয়েস কলিং রেট 2.5p/sec হিসেবে লোকাল বা এসটিডি দুটি নাম্বারেই কাজ করবে। ইন্টারনেট ব্যবহারের জন্য কোম্পানি 200MB Data প্রদান করে। এই প্ল‍্যানে কোনো SMS-এর সুবিধা পাওয়া যায় না।

Vi এবং Airtel-এর মধ্যে কে এগিয়ে?

এয়ারটেল এবং ভোডাফোনের দুটি প্ল্যান সম্পর্কে কথা বলতে গেলে স্পষ্ট দেখা যাচ্ছে, যে Airtel-এর রিচার্জটি VI-এর থেকে 2 টাকা দাম বেশি। এছাড়া যেখানে এয়ারটেল কোম্পানি 2 টাকা বেশি নেওয়ার পরেও ভোডাফোনের তুলনায় কম টকটাইম প্রদান করছে। Airtel-এ 109 টাকায় 99 টাকার টকটাইম পাওয়া যায়, আবার VI 107 টাকায় সম্পূর্ণ 107 টাকার টকটাইম প্রদান করছে।

Airtel-এর 111 টাকার প্ল‍্যান vs Vi-এর 111 টাকার প্ল‍্যান

এয়ারটেলের 111 টাকার প্ল্যানটিও একটি Smart Pack এবং এই প্ল্যানের ভ‍্যালিডিটি 1 মাস। মাসের যেই তারিখে এই রিচার্জটি করানো হবে পরের মাসের ঠিক সেই তারিখ পর্যন্ত এই প্ল্যানটি অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এই প্ল্যানটি 30 দিন অথবা 31 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই স্মার্ট প্যাকে 111 টাকার রিচার্জে 99 টাকার টকটাইম পাওয়া যায়। কলিংয়ের জন্য এই প্ল্যানে 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসেবে চার্জ করা হয়। এয়ারটেল ইউজারদের এই প্যাকে 200 এমবি ডেটা দেওয়া হয়।

ভোডাফোন আইডিয়া অর্থাৎ VI-এর 111 টাকার প্ল্যানটিও এয়ারটেলের মতো অনেকটাই একরকম, কিন্তু এমন একটি পয়েন্ট আছে যেখানে, এই প্ল‍্যানটি এয়ারটেলের থেকে নিজেকে ভালো প্রমাণ করে। ভিআইয়ের 111 টাকার প্ল্যানে সুবিধার কথা বলা হলে এই প্ল‍্যানেও 31 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যায় না, ভয়েস কলের জন্য 2.5p/sec চার্জ করা হয়। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের 200 MB Data দেওয়া হয়, যা 31 দিন পর্যন্ত কাজ করে।

Airtel এবং Vi-এর মধ্যে কোনটি বেস্ট?

এয়ারটেল এবং ভোডাফোন দুটি কোম্পানি তাদের প্ল্যান একই দামে প্রদান করছে। দুটি কোম্পানির প্ল্যানের দাম 111 টাকা। এর সাথেই দুটি প্ল্যানে 31 দিন পর্যন্ত ভ‍্যালিডিটি পাওয়া যাচ্ছে। ডেটা বেনিফিটের ক্ষেত্রেও Airtel এবং Vi-এ 200MB ডেটা পাওয়া যায়। কিন্তু টকটাইমের ক্ষেত্রে Vi, এয়ারটেলকে কুপোকাত করে দিয়েছে। এয়ারটেল যেখানে 111 টাকায় 99 টাকার টকটাইম দিচ্ছে, সেখানে VI 111 টাকায় ফুল 111 টাকার টকটাইম দিচ্ছে। অর্থাৎ এয়ারটেলের তুলনায় 12 টাকা বেশি টকটাইম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here