50MP Camera এবং 5,000mAh Battery সহ সস্তায় লঞ্চ হলো Redmi 10 5G ফোন

Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi টেক মঞ্চে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য নতুন স্মার্টফোন Redmi 10 5G লঞ্চ করেছে। রেডমি 10 নম্বর সিরিজে যোগ করা এই ফোনটি একটি 5G Mobile, এই ফোনটি ভারতে উপস্থিত রেডমি 10-এর থেকে ভিন্ন। এই নতুন Redmi 10 5G Phone MediaTek Dimensity 700-এর সাথে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে, কিন্তু ভারতীয় বাজারের রেডমি 10 ফোনটি 4G Phone এবং এই ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেট সাপোর্ট করে।

Redmi 10 5G-এর স্পেসিফিকেশন

রেডমি 10 5জি ফোনটিকে 2408 × 1080 পিক্সেল রেজ্যুলেশন যুক্ত 6.58 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেলে তৈরি এবং 90 হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত MUI 13-এ লঞ্চ হয়েছে এবং অক্টাকর প্রসেসরের সাথে 7NM ফেব্রিকেশনে মিডিয়াটেক ডিমেনসিটি 700 চিপসেটে রান করে। এই ফোনে গ্রাফিক্সের জন্য মালি জি 57GPU দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 10 5G Phone ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এটি 2 মেগাপিক্সেল যুক্ত ডেপ্থ সেন্সরের সাথে যুক্ত হয়ে কাজ করবে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 10 5G স্মার্টফোনে 3.5MM-এর অডিও জ্যাকের সাথে ডুয়াল সিম এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, এর সাথেই পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, ব‍্যাটারি‌টি 18W ফাস্ট চার্জিং টেকনিকের সাথে মিলে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here