Infinix ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন Infinix Note 12 Pro লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Infinix Note 12, Note 12 Turbo, Note 12 5G এবং Note 12 Pro 5G স্মার্টফোনগুলি লঞ্চ হয়েছিল। এবার এই সিরিজের পঞ্চম মোবাইল ফোন Note 12 Pro লঞ্চ হয়েছে। এই ফোনে 8GB RAM, Helio G99 SoC এর মত শক্তিশালী প্রসেসর , 108MP ক্যামেরা স্পেসিফিকেশন সহ ভারতীয় মার্কেটে পেশ করা হয়েছে।
Infinix Note 12 Pro এর দাম
Infinix Note 12 Pro একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8 GB RAM মেমরি এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনটির দাম 16,999 টাকা। Infinix Note 12 Pro ভারতে 1 সেপ্টেম্বর থেকে সেল এর জন্য পাওয়া যাবে।এই ফোনটি সাদা, নীল এবং ধূসর রঙের কালার অপশনে Flipkart থেকে কেনা যাবে। এই ফোনটিতে 1500 টাকার ব্যঙ্ক ডিসকাউন্ট এবং 500 Flipkart সুপার কয়েনের দেওয়া হচ্ছে, এই সব ডিসকাউন্ট এর পর এই Infinix Note 12 Pro ফোনটি 14,999 টাকায় কেনা যাবে।

Infinix Note 12 Pro এর স্পেসিফিকেশন
Infinix Note 11 Pro ফোনটি একটি 6.7-ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। 2.2GHz অক্টা-কোর প্রসেসরের সাথে, এই Infinix মোবাইলটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Helio G99 চিপসেটে চলে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি G57 GPU রয়েছে। এই ফোনটি ভারতের প্রথম Helio G99 চিপসেট ফোন।
Infinix Note 12 Pro ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেল এ LED ফ্ল্যাশ সহ 108-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা Samsung ISOCELL সেন্সর সহ পেশ করা হয়েছে। রেয়ার ক্যামেরা সেটআপে একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Infinix Note 12 Pro একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য, এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য, এই Infinix মোবাইলটিতে একটি বড় 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










