এবার Apple-এর দেখানো পথে হাটছে Realme, মোবাইলের সঙ্গে বক্সে থাকবে না ফোনের চার্জার !

Apple কোম্পানি গত দুই বছর ধরে, তাদের আইফোনের সাথে রিটেল বক্সে চার্জার দেয় না। কোম্পানি বিষয়টিকে পরিবেশ সুরক্ষার জন্য একটি পদক্ষেপ বলে অভিহিত করলেও মোবাইল ইউজাররা Apple এর এই উদ্যোগকে সাধুবাদ জানাতে নারাজ। এখন Realme ও Apple এর দেখানো পথেই হাঁটছে। এই চীনা মোবাইল ব্র্যান্ড ঘোষণা করেছে যে ভারতে লঞ্চ করা কোম্পানির পরবর্তী মোবাইলের সাথে ফোনের বক্সে চার্জার দেওয়া হবে না। এই আসন্ন স্মার্টফোনটি হল Realme Narzo 50A Prime।

Realme India তাদের কমিউনিটি ওয়েবসাইটে পোস্ট করে জানিয়েছে, আগামী দিনে ভারতে লঞ্চ হতে চলা Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনের বাক্সে চার্জার থাকবে না। এর পেছনে কোম্পানির একটাই লক্ষ্য আর সেটা হল কার্বন এমিশন কমানো। এই পোস্টে, কোম্পানির তরফে বলা হয়েছে যে 2025 সালের মধ্যে Zero Carbon Emissions এ লক্ষ্য রয়েছে। অর্থাৎ, আমরা আশা করতে পারি যে শুধুমাত্র Realme Narzo 50A Prime নয়, ভারতে ভবিষ্যতে লঞ্চ হওয়া Realme এর সব মোবাইল ফোনেই চার্জারটি অনুপস্থিত থাকতে পারে।

Realme Narzo 50A Prime without charger india launch know price specifications sale offer

Realme Narzo 50A প্রাইম

এই মোবাইল ফোনটি কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে, যা আগামী দিনে ভারতের বাজারে প্রবেশ করবে। সেখানে বাজারে, এই ফোনটি 18W ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে এসেছে, যার সাথে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 20:9 রেশিও সহ একটি 6.6-ইঞ্চি FullHD + IPS LCD ডিসপ্লে সাপোর্ট করে, যার ব্রাইটনেস 600 নিটস। কোম্পানি এই স্মার্টফোনটি Flash Black এবং Flash Blue রঙে লঞ্চ করেছে।

Realme Narzo 50A Prime স্মার্টফোনটি Android 11 OS এ লঞ্চ করা হয়েছে যা Reality UI R সংস্করণের সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনে অক্টা-কোর প্রসেসরের সাথে Unisoc T612 চিপসেট দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ায়, এই স্মার্টফোনটি 4 GB RAM মেমরিতে লঞ্চ করা হয়েছে, যা 64 GB এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ভারতীয় মূল্যে এই ফোনটির দাম যথাক্রমে 10,500 এবং 11,500 টাকার কাছাকাছি।

ফটোগ্রাফির জন্য, এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 2-মেগাপিক্সেল এর ব্ল্যাক এন্ড ওয়াইট সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই Realme মোবাইল সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। ডুয়াল সিম, 4G VoLTE, 3.5mm জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Realme মোবাইলটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here