Jio 5G লঞ্চ, Jio 5G Sim এবং Jio 5G প্ল্যান: আকাশ মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio শীঘ্রই তাদের 5G পরিষেবা শুরু করতে চলেছে৷ সম্প্রতি, Reliance Industries (Reliance Jio) ঘোষণা করেছে যে তারা এই মাসের শেষে তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) 2022 হোস্ট করবে৷ RIL-এর AGM অর্থাৎ 29 আগস্ট অনুষ্ঠিত হতে চলা বার্ষিক সাধারণ সভা চলাকালীন, Jio 5G পরিষেবা এবং JioPhone 5G লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে আপনাদের Jio 5G Sim, Jio 5G প্ল্যান, Jio 5G ব্যান্ড এবং ইত্যাদি সম্পর্কে সবকিছু বিস্তারিত জানাবো।
Jio 5G লঞ্চের আগে জেনে নিন এই 5টি বিষয়
Jio 5G লঞ্চ ডেট
রিলায়েন্স সম্প্রতি অফিসিয়ালি ঘোষণা করেছে যে কোম্পানি 29 আগস্ট, 2022-এ তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন করছে। আশা করা হচ্ছে যে এই বৈঠকের সময়ই রিলায়েন্স জিও ভারত জুড়ে 5G চালু করতে পারে। এটাও অনুমান করা হচ্ছে যে AGM-এর সময়, ভারতের কিছু মেট্রো শহরের সাথে পাইলট টেস্টিং এর মাধ্যমে কোম্পানির দ্বারা 5G পরিষেবা ঘোষণা করা হবে। পাইলট টেস্টিং এর পর পর্যায়ক্রমে সারাদেশে এই পরিষেবা লাইভ করা হবে।
Jio 5G সিম এবং প্ল্যান
মনে করা হচ্ছে যে Jio 5G পরিষেবা চালু হলেই, কোম্পানির দ্বারা 5G সিম পাওয়া যাবে। কিছু কিছু রিপোর্ট অনুযায়ী আপনার কাছে যদি Jio 4G সিম থাকে, তাহলে আপনি সিম আপগ্রেড না করেও Jio 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়াও Jio তাদের 4G প্ল্যানের মতো কম দামে 5G প্ল্যান অফার করতে পারে বলেও মনে করা হচ্ছে। এছাড়াও কিছু সময় আগে কাউন্টারপয়েন্ট রিসার্চ এনালিস্ট চারু পালিওয়ালের জানিয়েছিলেন যে, টেলিকম কোম্পানিগুলো আরও গ্রাহকদের আকৃষ্ট করতে 4G এর দামে 5G প্ল্যান অফার করতে পারে।
সবার প্রথমে এখানে লঞ্চ হবে Jio 5G
আপনাকে মনে করিয়ে দেব যে Jio জানিয়েছিল,1000টি শহরে তাদের 5G কভারেজ প্ল্যান সম্পূর্ণ হয়ে গেছে৷ এছাড়াও, এই বছর টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) জানিয়েছিল যে ভারতে 5G রোলআউটের পরে, ভারতের 13 টি শহরে প্রথম 5G পরিষেবা উপলব্ধ হবে। 2022 সালে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, চেন্নাই, লখনউ, পুনে, দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলিতে প্রথম 5G পরিষেবা চালু হবে।
Jio 5G ব্যান্ড এবং স্পিড
কোম্পানি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে মোট 4420 কোটি টাকায় 5G স্পেকট্রাম কিনেছে। এছাড়াও, 5G স্পেকট্রাম নিলামে, Jio 700 MHz, 800 MHz, 1800 MHz, 3300 MHz মিড ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং 26 GHz হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলি অর্জন করেছে। Reliance Jio দেশের 22টি টেলিকম সার্কেলে 700 MHz প্রিমিয়াম স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। এর মধ্যে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, পুনে এবং চেন্নাইয়ের মতো উচ্চ জনবহুল শহরগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।
Jio 5G দেশীয়ভাবে তৈরি করা হয়েছে এবং কোম্পানির ট্রায়ালের সময়, Jio 5G 1Gbps-এর বেশি স্পিড অর্জন করেছে। এছাড়াও, টেলিকম মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে আসন্ন 5G বর্তমান 4G থেকে 10 গুণ ফাস্ট হবে। গ্রাউন্ড লেভেলে, Reliance Jio নেটওয়ার্ক 420Mbps ডাউনলোড স্পিড এবং 11ms লেটেন্সি অর্থাৎ মাত্র 11 মাইক্রোসেকেন্ড লেটেন্সি সহ 412Mbps আপলোড স্পিড পাবে বলে আশা করা হচ্ছে।
কবে লঞ্চ হবে Jio 5G ফোন?
রিপোর্ট অনুযায়ী Jio একটি 5G স্মার্টফোনেও কাজ করছে। মনে করা হচ্ছে যে Jio 5G ফোনটি দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G হ্যান্ডসেট হবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Jio 5G ফোনের দাম 9,000 থেকে 12,000 টাকা (প্রায় $120 থেকে $160) হতে পারে। এছাড়াও, মনে করা হচ্ছে যে Jio তাদের 5G প্ল্যানের সাথে বান্ডেল করা একটি 5G ফোন লঞ্চ করতে পারে। তবে এই বিষয়ে এখনো অফিসিয়ালি কোন তথ্য প্রকাশ করা হয়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন















