5GB RAM আর 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল লো বাজেট Vivo Y16 স্মার্টফোন, জেনে নিন দাম

সম্প্রতি Vivo তাদের Y সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন যোগ করে Vivo Y16 4G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি বর্তমানে হংকং-এ লঞ্চ করা হয়েছে, যা আগামী দিনে ভারতের মার্কেটেও পেশ করা হতে পারে। Vivo Y16 4G স্মার্টফোনটি হল একটি লো বাজেট স্মার্টফোন,যেখানে 4GB RAM, MediaTek Helio P35 SoC, 13MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি রয়েছে।

Vivo Y16 4G এর স্পেসিফিকেশন

Vivo তাদের নতুন লঞ্চ হওয়া এই Vivo Y16 4G ফোনটি একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ পেশ করেছে। এই ফোনে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার তিন দিক বেজেল-লেস কিন্তু নীচে একটি চওড়া চিবুক অংশ রয়েছে। Vivo Y16 এর ডায়মেনশন হল 163.95×75.55×8.19mm এবং ওজন 183 গ্রাম।

Vivo Y16 4G ফোনটি Android 12-এ লঞ্চ করা হয়েছে যা Funtouch OS 12-এর সাথে রান করে। এই ফোনে অক্টা-কোর প্রসেসর সহ MediaTek Helio P35 চিপসেট রয়েছে। Vivo Y16 4G ফোনটি Extended RAM 2.0 এর সাথে আসে যার ফলে ইন্টারনাল র‌্যামে অতিরিক্ত 1GB ভার্চুয়াল RAM যুক্ত করা হয়।

Vivo Y16 ফোনটি ফটোগ্রাফির জন্য 4G ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ব্যাক ক্যামেরা সেটআপে একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo Y16 4G ফোনটি LTE সাপোর্ট করে। এই ডুয়াল সিম ফোনটি বেসিক কানেক্টিভিটি ফিচার এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

Vivo Y16 4G এর দাম

Vivo Y16 4G ফোনটি হংকং এ একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যেখানে 4 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কোম্পানি এই স্মার্টফোনটির দাম এখনও প্রকাশ করেনি। তবে স্পেসিফিকেশন দেখে অনুমান করা হচ্ছে যে Vivo Y16 এর দাম ভারতীয় মূল্য অনুযায়ী 12,000 টাকার কাছাকাছি হতে পারে। Vivo Y16 4G ফোনটি Stellar Black এবং Drizzling Gold এই দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here