গত বছর রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ realme GT 6T স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনটি 9,000 টাকার কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Snapdragon 7+ Gen 3 প্রসেসর সহ realme GT 6T স্মার্টফোনের অফার ডিটেইলস।
রিয়েলমি ফোনের দাম এবং অফার
- লঞ্চ প্রাইস – 32,999 টাকা
- প্রাইস কাট – 4,000 টাকা
- কুপন ডিসকাউন্ট – 5,000 টাকা
- সেলিং প্রাইস – 23,999 টাকা
realme GT 6T ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে আগের ফোনের এই ভেরিয়েন্টের দাম 4 হাজার টাকা কমানো হয়েছিল, বর্তমানে এতে 5 হাজার টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ realme GT 6T ফোনটি লঞ্চ প্রাইসের থেকে 9 হাজার টাকা কমে সেল করা হচ্ছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে 5,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
realme 5G ফোনে 5 হাজার টাকার কুপন ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ডেভিট কার্ডের প্রয়োজন হবে না এবং সমস্ত ইউজারাই এই অফার উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি শপিং সাইটের মাধ্যমে ফোনটিতে অতিরিক্ত 1 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, এরপর realme GT 6T স্মার্টফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট মাত্র 23,998 টাকা দামে কেনা যাবে। রিয়েলমি ফোনটি কম দামে কেনার জন্য এবং সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
realme GT 6T এর স্পেসিফিকেশন
- 6.78″ 1.5K AMOLED Display
- Snapdragon 7+ Gen 3
- 50MP Rear Camera
- 32MP Selfie Camera
- 5,500mAh Battery
- 120W Fast Charging
ডিসপ্লে: realme GT 6T ফোনে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 6000nits ব্রাইটনেস এবং 2160Hz পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3ডি গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP OIS SONY LYT600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP SONY IMX355 wide-angle লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP Selfie Camera রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 6T 5G ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার: এই ফোনটি 9 5G Bands সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi 6 এবং Bluetooth 5.4 যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটিকে IP65 সার্টিফাইড করা হয়েছে।










