8GB RAM, 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Vivo Y35 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo Y35 ভারত লঞ্চ: Vivo আজ ভারতীয় মার্কেটে তাদের ‘Y সিরিজ’-এর অধীনে একটি নতুন স্মার্টফোন Vivo Y35 লঞ্চ করেছে। Vivo Y35 ভারতে 18,499 টাকা দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি 8GB RAM এবং Qualcomm Snapdragon 680 চিপসেটের সাথে 50MP Camara এবং 44W ফ্ল্যাশ চার্জিং ও 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে।

Vivo Y35 এর স্পেসিফিকেশন

Vivo Y35 ফোনটি 2408 X 1080 পিক্সেল রেজলিউশন এবং 6.58-ইঞ্চি Full HD + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।এই ফোনের স্ক্রিন ফ্ল্যাট ফ্রেম সাপোর্ট করে এবং ব্যবহারের সময় যাতে ফোনে আঙুলের ছাপ না পড়ে, সেইজন্য 2.5D কার্ভড গ্লাস এবং অ্যান্টি-গ্লেয়ার (AG) সারফেস ব্যবহার করা হয়েছে।

Vivo Y35 ফোনটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা Funtouch OS 12 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই মোবাইল ফোনটিতে 2.4 GHz ক্লক স্পিড যুক্ত একটি অক্টা-কোর প্রসেসর এর সাথে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে।
Vivo মোবাইলে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে এবং এই ফোনটি Extended RAM 3.0 ফিচার সাপোর্ট করে।

Vivo Y35 স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y35 ফোনটি ডুয়াল সিম এবং 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইল ফোনটিতে 5,000 mAh ব্যাটারি আছে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Vivo Y35 এর দাম

Vivo Y35 স্মার্টফোনটি ভারতে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে 8 GB RAM মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Agata Black এবং Dawn Gold এই দুটি কালার অপশনে 18,499 টাকায় লঞ্চ করা হয়েছে। ICICI, SBI, Kotak এবং OneCard ইউজাররা এই ফোন কিনলে সরাসরি 1,000 টাকা ছাড় পাবেন এবং এই Vivo মোবাইল অফারটি 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here