Jio-এর পাশাপাশি এবার Airtel 5G পরিষেবাও শুরু হতে চলেছে, জানালেন স্বয়ং Sunil Mittal

Airtel 5G Service Launch Date: ভারতে শীঘ্রই 5G পরিষেবা শুরু হতে চলেছে, সরকারের পাশাপাশি টেলিকম কোম্পানিগুলোও এই বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। তবে লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও Airtel 5G লঞ্চ সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। সম্প্রতি ভারতে 5G পরিষেবা সম্পর্কে ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান Sunil Mittal বেশ কিছু তথ্য জানিয়েছেন। এই পোস্টে আমি আপনাদের Airtel 5G সিম, Airtel 5G প্ল্যান এবং Airtel 5G পরিষেবা কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানাবো।

শীঘ্রই লঞ্চ হবে Airtel 5G

India Today-র সাথে একটি সাক্ষাৎকারে, Sunil Mittal জানিয়েছেন যে অক্টোবরের মধ্যে Airtel 5G লাইভ করা হবে। তবে তারিখ সম্পর্কিত কোন তথ্য তিনি জানাননি। সেই সাক্ষাৎকারে Sunil Mittal জানিয়েছেন যে ‘ পশ্চিমা বিশ্বে 5G এর সম্প্রসারণ শুরু হয়ে গেছে। ভারতের কিছু মানুষ মনে করে যে 5G এর ক্ষেত্রে ভারত অনেকটা পিছিয়ে গেছে, কিন্তু সেটা ঠিক নয়।

ভারতে 5G আসার সঠিক সময়

তিনি বলেছিলেন যে ভারতে 5G পরিষেবা চালু করতে দেরি হয়নি, বরং এটিই হল সঠিক সময়। তিনি আরও বলেছিলেন যে, আপনি দেখতে পাচ্ছেন যে এখন ভারতে 5G ডিভাইসের দামও কমানো হচ্ছে, যা ভারতের মতো একটি দেশের কাছে সেরা সময়।

24 মাস ধরে চলছে Airtel 5G এর প্রস্তুতি

Sunil Mittal আরও জানিয়েছেন যে Airtel গত 24 মাস ধরে 5G রোলআউটের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি আশা করেছিল 2022 সালের দ্বিতীয়ার্ধে 5G চালু হবে। আবার কিছু প্রতিযোগী কোম্পানির বিশ্বাস ছিল যে 2020 বা 2021 সালের শেষ নাগাদ ভারতে 5G চালু করা হবে।

Airtel 5G রিচার্জ প্ল্যান কি সস্তা হবে নাকি ব্যয়বহুল?

সম্প্রতি ভারতী এন্টারপ্রাইজের ভাইস-চেয়ারম্যান Akhil Gupta বলেছিলেন যে টেলিকম মেজর সুপারফাস্ট নেটওয়ার্কের জন্য প্রিমিয়াম চার্জ করতে না পারলেও গ্রাহকরা বেশি দামের ট্যারিফ দেখতে পাবেন। এটা গ্রাহকদের জন্য একটি ইঙ্গিত যে আগামী সময়ে Airtel 5G রিচার্জ প্ল্যানের দাম বাড়তে পারে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here