আবার পুরানো স্মৃতি ফিরিয়ে রাস্তায় চলবে LML স্কুটার, 29 সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে 3টি ইলেকট্রিক টু-হুইলার

ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত গতিতে বাড়ছে। পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় এখন ব্যাটারি চালিত গাড়ির প্রতি মানুষের ঝোঁক বেড়েছে।দেশীয় অটোমোবাইল কোম্পানি LML Electrics ও এবার EV এর মার্কেটে পা রাখতে চলেছে। LML 29শে সেপ্টেম্বর ভারতে 3টি নতুন ইলেকট্রিক টু-হুইলার স্কুটার পেশ করে তাদের ইলেকট্রিক ভেহিকল সেগমেন্ট এ প্রবেশ করতে চলেছে।

LML ইলেকট্রিক স্কুটার

LML ঘোষণা করেছে যে আগামী 29 সেপ্টেম্বর কোম্পানি একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং LML Electrics এই ইভেন্ট প্ল্যাটফর্মে প্রথমবারের মতো তাদের নতুন ইলেকট্রিক স্কুটার পেশ করবে। এই দিন কোম্পানি তাদের বৈদ্যুতিক প্রোডাক্ট গুলির কনসেপ্ট বিশ্বের কাছে তুলে ধরবে এবং আশা করা হচ্ছে যে 29 সেপ্টেম্বর, LML তিনটি নতুন ইলেকট্রিক গাড়ির লঞ্চ এবং সেল এর সাথে সম্পর্কিত তথ্যও জানাবে। এই ইলেকট্রিক স্কুটারগুলি আগামী মাসে অফিসিয়ালি লঞ্চ করা হবে। এই LML ইলেকট্রিক 2-হুইলারগুলি ইতিমধ্যে দেশে উপস্থিত OLA, Ather, Hero, TVS এবং Okinawa-এর মতো ব্র্যান্ডগুলির জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে৷

কেমন হবে LML স্কুটার?

29 সেপ্টেম্বর, কোম্পানি তাদের প্রথম 3টি ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট চালু করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কোম্পানি তাদের গাড়ির সম্ভাব্যতা এবং ক্ষমতা তুলে ধরবে, সেইসাথে LML ইলেকট্রিক্সের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও অনেক তথ্য জানা যাবে। কোম্পানির এমডি ডঃ যোগেশ ভাটিয়ার মতে, LML এর আসন্ন প্রোডাক্টগুলি টেকনোলজি এবং ফিচারের দিক থেকে সেরা প্রমাণিত হবে।

মেড ইন ইন্ডিয়া LML ইলেকট্রিক স্কুটার

LML Electrics ভারতীয় EV মার্কেটে প্রবেশের জন্য টু-হুইলার উৎপাদনকারী কোম্পানি Saera Electric Auto এর সাথে অংশীদারিত্ব করেছে। এই Saera Electric বিশ্ব বিখ্যাত Harley Devidson এর জন্যও গাড়ি তৈরি করেছে। 2025 সাল নাগাদ, কোম্পানি প্রতি মাসে 18,000টি ইলেকট্রিক স্কুটার ইউনিট নির্মাণ করার টার্গেট সেট করেছে যা সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here