এই মাসে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ এবং সিনেমাগুলি, তালিকায় দক্ষিণের সিনেমাও রয়েছে

গত মাসে অর্থাৎ আগস্ট 2022-এ, OTT প্ল্যাটফর্মে একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শকদের মনোরঞ্জন করেছে। গত মাসের মতো, সেপ্টেম্বর মাসেও দর্শকরা OTT-তে মনোরঞ্জনের একটি বুস্টার ডোজ পেতে চলেছে। আসলে, এই মাসে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকগুলি দুর্দান্ত সিনেমা এবং ওয়েবসিরিজ মুক্তি পেতে চলেছে। আপনিও যদি ঘরে বসে মোবাইল বা টিভিতে নতুন সিনেমার আনন্দ নিতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক কাজে আসবে। এই পোস্টে আমি আপনাদের এই মাসের OTT তে মুক্তি পেতে চলা সিনেমা এবং সিরিজ গুলির সম্পর্কে বিস্তারিত জানাবো। আসুন জেনে নিই সেপ্টেম্বর মাসে কোন OTT প্ল্যাটফর্মে কোন কোন সিনেমা এবং সিরিজ মুক্তি পেতে চলেছে।

OTT Release September 2022 (Web Series and Movies)

  1. Jamtara Season 2
  2. Vikrant Rona
  3. Dahan
  4. Cuttputllli
  5. Khuda Haafiz Chapter 2
  6. The Lord Of the Rings : The Rings of Power
  7. Thor Love and Thunder
  8. Jogi
  9. Babli bouncer
  10. Plan A Plan B
  11. Fabulous Lives of Bollywood Wives
  12. Shiksha Mandal
  13. Indian Predator : The Diary of a serial Killer

Jamtara Season 2

Jamtara Season 2 এর টিজার এবং ট্রেলারের পাশাপাশি সম্প্রতি এর রিলিজ ডেটও ঘোষণা করা হয়েছে। OTT প্ল্যাটফর্ম Netflix-এ সিজন 2 এই মাসের 23 সেপ্টেম্বর মুক্তি পাবে। গতবারের মতো এই ওয়েব সিরিজটিও ঝাড়খণ্ড রাজ্যের Jamtara শহরের চলমান ভুয়ো কল সেন্টারের উপর তৈরি করা হয়েছে।এই ওয়েব সিরিজে অনলাইন হ্যাক এবং Phishing এর মতো প্রতারণার গল্পও দেখানো হবে।

Vikrant Rona

দক্ষিণের অন্যতম বড় তারকা কিচ্ছা সুদীপ অভিনীত Vikrant Rona অবশেষে প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত। এটি এই বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি যা 28 জুলাই রিলিজ হয়েছিল।এই সিনেমাটি কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালম এবং হিন্দিতে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। 2শে সেপ্টেম্বর, এই ছবিটি ZEE5 এ স্ট্রিম হবে।

Dahan

ডিজনি প্লাস হটস্টার একটি নতুন ওয়েব সিরিজ ‘Dahan- Raakan Ka Rahasya’ মুক্তি পেতে চলেছে৷ এই সিরিজটি 16 সেপ্টেম্বর মুক্তি পাবে।বলা হচ্ছে যে Dahan একটি নয় পর্বের হরর ওয়েব সিরিজ, যেখানে দুর্দান্ত গল্পের পাশাপাশি জনপ্রিয় অভিনেতাদের অভিনয় দেখা যাবে।

Cuttputllli

খিলাড়ি কুমার নামে পরিচিত অক্ষয় কুমারের নতুন ছবি Cuttputllli সরাসরি ওটিটিতে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটি 2 সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হবে। এই সিনেমাটি তামিল সিনেমা রাতসাসন এর হিন্দি ভার্সন। ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’-এর পর এখন ‘Cuttputllli’ অক্ষয়ের লেটেস্ট ছবি।

Khuda Haafiz Chapter 2

অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়াল এবং অভিনেত্রী শিবালিকা ওবেরয়ের ছবি ‘Khuda Haafiz Chapter 2 অগ্নিপরীক্ষা’ 8 জুলাই 2022-এ OTT তে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটি 2শে সেপ্টেম্বর থেকে ZEE5-এ স্ট্রিম করা হবে। এই সিনেমাটি 2020 সালের ছবি ‘Khuda Haafiz’-এর সিক্যুয়েল।

The Lord Of the Rings : The Rings of Power

আপনি যদি হিন্দির পাশাপাশি ইংরেজি ওয়েব সিরিজের ভক্ত হন, তাহলে আপনি এই মাসে মুক্তি পেতে চলা ‘The Lord Of the Rings : The Rings of Power’ ওয়েব সিরিজটি দেখতে পারেন। এই সিরিজটি 2 সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে। রিপোর্ট অনুযায়ী, এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ওয়েব সিরিজ বলা হচ্ছে। এর বাজেট 400 মিলিয়ন ডলারের বেশি বলে জানা গেছে।

Thor Love And Thunder

Thor Love And Thunder ভারতে 7 জুলাই মুক্তি পেতে চলেছে। আপনি যদি এই সিনেমাটি বড় পর্দায় না দেখে থাকেন তাহলে চিন্তা করার দরকার নেই কারণ এখন এই ছবিটি OTT-তে আসতে চলেছে। এই সিনেমাটি OTT তে 8 সেপ্টেম্বর মুক্তি পাবে। ক্রিস হেমসওয়ার্থের এই সুপারহিট ছবি ডিজনি প্লাস হটস্টারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং ইংরেজি ভাষায় দেখা যাবে।

Jogi

1984 সালের শিখ বিরোধী দাঙ্গার উপর ভিত্তি করে তৈরি Jogi সিনেমাটি 16 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবিতে দেখা যাবে বিখ্যাত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘Jogi’ সিনেমার ট্রেলার। এই সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং এতে অভিনয় করেছেন আমিরা দস্তুর, জিশান আইয়ুব, হিতেন তেজওয়ানি এবং কুমুদ মিশ্র সহ অনেক সুপরিচিত অভিনেতা।

Babli Bouncer

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার আসন্ন ছবি Babli Bouncer এই মাসের 23 সেপ্টেম্বর সরাসরি OTT-তে মুক্তি পেতে চলেছে। এই ছবিটি পরিচালনা করেছেন মধুর ভান্ডারকর। এটি ডিজনি প্লাস হট স্টারে প্রিমিয়ার হবে।

Plan A Plan B

‘ Plan A Plan B’ 30 সেপ্টেম্বর নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে। এই ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। এই কমেডি রোমান্টিক ড্রামা ছবিতে রিতেশ দেশমুখের সঙ্গে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

Fabulous Lives Of Bollywood Wives

বলিউড তারকাদের জীবনের উপর ভিত্তি করে Fabulous Lives Of Bollywood Wives সিনেমাটি 2শে সেপ্টেম্বর থেকে Netflix-এ দেখতে পাওয়া যাবে। এই সিরিজের প্রথম সিজনটি বেশ জনপ্রিয় হয়েছিল। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে, সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি এবং সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সচদেবাকে এই সিরিজে দেখা যাবে।

Shiksha Mandal

ভারতীয় শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় কেলেঙ্কারীগুলির মধ্যে অন্যতম শিক্ষা বোর্ড কেলেঙ্কারির উপর একটি সিরিজ আসতে চলেছে। MX Player এ এই MX অরিজিনাল সিরিজটি স্ট্রিম করা হবে। এই ওয়েব সিরিজটি আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটি খুব কঠিন কাহিনির সাথে পরিচয় করিয়ে দেবে। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত, এই সিরিজটি 15 সেপ্টেম্বর মুক্তি পাবে।

Indian Predator :The Diary Of a Serial Killer

Indian Predator The Butcher of Delhi এর দ্বিতীয় পার্ট ‘Indian Predator :The Diary Of a Serial Killer’ 7 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। এই ওয়েব সিরিজ এর দ্বিতীয় সিজনে এমন একজন সিরিয়াল কিলারের কাহিনি দেখানো হবে যে শুধুমাত্র মানুষকে হত্যা করে না বরং তাদের শরীরের অঙ্গও খায়। সিরিয়াল কিলিং এর অনুরূপ ঘটনার উপর ভিত্তি করে এই ডকুমেন্টারি সিরিজটি মুক্তি পেতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here