জেনে নিন অনলাইনে সাইবার ক্রাইম অভিযোগের স্ট্যাটাস ট্র্যাক করার উপায়, সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু ভীষণ সহজ

আমাদের পৃথিবী ক্রমাগত ডিজিটাল দুনিয়ায় পরিনত হচ্ছে, আর তার সাথে প্রতিদিন অনলাইনে প্রতারণার খবর পাওয়া যাচ্ছে। কখনো কেও ব্যাংক কর্মী সেজে টাকা উধাও করে নিচ্ছে, আবার কেও চাকরির নামে অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে। আপনিও যদি অনলাইন প্রতারণার শিকার হন, তাহলে আপনি 1930 নম্বরে অভিযোগ করতে পারেন। আপনি চাইলে একটি অনলাইন অভিযোগও করতে পারেন, কিভাবে অভিযোগ করবেন সেই সম্পর্কিত ডিটেইলস 91mobiles আপনাদের আগেই জানিয়েছে। এই পোস্টে আমি আপনাদের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার পরে কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে, সেই সম্পর্কে জানাবো।

সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ স্ট্যাটাস চেক করার উপায়

অনলাইনে সাইবার ক্রাইম কমপ্লেইন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনার একটি Acknowledgement number এর প্রয়োজন হবে। এই নম্বরটি সাইবার ক্রাইম অভিযোগের রিপোর্ট নথিভুক্ত করার সময় দেওয়া হয়।

  • সবার প্রথমে, সাইবার ক্রাইম অভিযোগের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সাইবার ক্রাইম পোর্টালে যেতে হবে।

  • তারপর সাইবার ক্রাইম পোর্টালে ট্র‍্যাক বা Complaint এ ক্লিক করতে হবে।
  • Track your complaint-এ, আপনাকে Acknowledgement number দিয়ে ওটিপি লিখতে হবে, যেটা আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে আসবে।

  • এর পরে আপনি জানতে পারবেন আপনার অভিযোগের বিষয়ে পুলিশ বা তদন্তকারী সংস্থা কী ব্যবস্থা নিয়েছে।

দ্রষ্টব্য: যদি আপনার সাথে অর্থের কোনো প্রতারণা হয়, তাহলে আপনি অবিলম্বে হেল্পলাইন নম্বর 1930 ডায়াল করে অভিযোগ জানাতে পারেন।

অভিযোগ করার সময় সঠিক তথ্য জানাবেন

এই পোর্টালে নথিভুক্ত অভিযোগগুলি সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ, রাজ্য বা কেন্দ্রীয় আইনি সংস্থাগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে দেখা হয়। তাই, 91mobiles-এর পক্ষ থেকে, আপনাকে অভিযোগ দায়ের করার সময় সর্বদা সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তথ্যগুলো সঠিক হলে অপরাধীর কাছে পৌঁছাতে তদন্তকারী সংস্থাগুলোর বেশি সময় লাগবে না এবং আপনার সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here