Tecno ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ কোম্পানির তরফ থেকে Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনটি এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরে পেশ করা যেতে পারে। তবে লঞ্চের তারিখ সম্পর্কে এখনও অফিসিয়ালি কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এই আসন্ন ফোনটি সম্পর্কে ই-কমার্স সাইট Amazon India তে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এই সাইটে ফোনটি ফোনটির বেশ কিছু ফিচার সম্পর্কে জানানোর পাশাপাশি ফোনটি Coming Soon লেখা রয়েছে।
Tecno Camon 19 Pro ফোনটি এই দিনে সেল হবে
আশা করা হচ্ছে যে অ্যামাজন ইন্ডিয়ার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল থেকে এই ফোনটির সেল শুরু হবে। লাইভ মাইক্রোসাইটে ফোনটির ডিজাইনের পাশাপাশি এর বিশেষ ফিচারও দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের Tecno Camon 19 Pro Mondrian Edition এর ফিচার গুলির সম্পর্কে বিস্তারিত জানাবো।
ফোনের ব্যাক প্যানেলের রঙ বদলে যাবে
ফোনটির সবচেয়ে বড় বিশ্বষত্ব হল এর ব্যাক প্যানেল। এর ফোনে কোম্পানি Polychromatic photoisomer technology ব্যবহার করা হয়েছে।এই টেকনোলজির সাহায্যে, ফোনের ব্যাক প্যানেলের প্রতিটি ব্লকের রঙ ভিন্ন ভিন্ন রঙে পরিবর্তিত হতে থাকে। কোম্পানিটি এই প্রযুক্তির নাম দিয়েছে সানলাইট ড্রয়িং।
Tecno Camon 19 Pro এর ফিচার এবং স্পেসিফিকেশন
এই ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে 1080×2460 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.8-ইঞ্চি ফুল HD + IPS ডিসপ্লে দেওয়া হবে।এই স্মার্টফোনের ডিসপ্লে 20.5:9 রেশিও এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট সহ আসবে।শুধু তাই নয়,এই ফোনটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে, এর পাশাপাশি এই ফোনে কোম্পানি 5 GB ভার্চুয়াল র্যামও দেবে, যার পরে 13 GB র্যাম পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আপনারা এই ফোনে MediaTek Helio G96 চিপসেট দেখতে পাবেন।
অ্যামাজনের তালিকা থেকে এটা স্পষ্ট যে ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেল এ কোয়াড LED ফ্ল্যাশ সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া যেতে পারে। এছাড়াও,এই ফোনটিতে একটি 2-মেগাপিক্সেল ডেপথ লেন্স এবং একটি লেজার অটোফোকাস ইউনিট থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং সহ পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











