দারুণ অফারে পাওয়া যাচ্ছে iFFalcon K61 43 inch Smart TV, জেনে নিন বিস্তারিত

আগামী 23 সেপ্টেম্বর থেকে শপিং সাইট Flipkart-এ The Big Billion Days সেল শুরু হতে চলেছে। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির অজস্র প্রোডাক্টে দারুণ অফার পাওয়া যাবে। আপনি যদি একটি নতুন Smart TV কেনার কথা ভেবে থাকেন তবে জানিয়ে রাখি সেল চলাকালীন 43 ইঞ্চি স্মার্ট টিভির দামে দুর্দান্ত ছাড় দেওয়া হবে। অবাক হওয়ার মতো খবর হল 47,990 টাকা MRP দামের 43 ইঞ্চি স্মার্ট টিভি এই ফ্লিপকার্ট সেলে মাত্র 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে। অর্থাৎ মোট 37,991 টাকার অভাবনীয় ছাড় পাওয়া যাবে। কিভাবে এত বড় অঙ্কের ডিসকাউন্ট পাওয়া যাবে তা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

অফারে পাওয়া যাবে 43 ইঞ্চির Smart TV

Big Billion Days সেলে iFFALCON কোম্পানির 43 ইঞ্চির 43K61 স্মার্ট টিভির দামে 56 শতাংশ ছাড় দিয়ে এই টিভিটি 20,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। সেল চলাকালীন ব্যাঙ্ক অফারের দৌলতে Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। এই এক্সচেঞ্জ ভ্যালু কাজে লাগিয়ে ইউজাররা 9,999 টাকা দিয়ে টিভিটি কিনতে পারবেন। এছাড়াও ইনস্টলমেন্টের মাধ্যমে কিনলে প্রতি মাসে মাত্র 728 টাকা দামে এই টিভি কেনা যাবে।

iFFalcon K61 এর ফিচার ও স্পেসিফিকেশন

  • iFFalcon K61 টিভিতে 4K ডিসপ্লের সঙ্গে HDR10 সাপোর্ট এবং 1,296 মাইক্রো ডিমিং জোন রয়েছে।
  • এই স্মার্ট টিভিতে চার ডায়মেনশনে ভিডিও ও পিকচার কোয়ালিটি পাওয়া যায়। এর জন্য এই টিভিতে ক্লিয়ারিটি, কালার কম্পন্সেসন ও ফ্রিকোয়েন্সি কম্পন্সেসন রয়েছে।
  • এতে 12 ওয়াটের দুটি স্পিকার আছে ফলে মোট 24 ওয়াট আউটপুট পাওয়া যায়। এছাড়া এই টিভিতে ডলবি সাপোর্টও আছে।
  • Android 9 ওএস যুক্ত এই টিভিতে গুগল প্লে স্টোরের সঙ্গে 5,000টিরও বেশি অ্যাপ সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া Netflix, YouTube, Amazon Prime Video তো আছেই।
  • এতে 64 বিট কোয়াড কোর প্রসেসরের সঙ্গে 2GB RAM এবং 16GB স্টোরেজ যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here