অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ Amazon Great Indian Festival Sale শুরু হয়ে গেছে। বর্তমানে, অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য এই সেল শুরু হয়েছে। সেল চলাকালীন প্রতিটি ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্ট যেমন স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, ইলেকট্রনিক্স এবং অন্যান্য প্রোডাক্টে বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। আপনিও যদি নিজের জন্য কিছু কেনার প্ল্যান করেন, তাহলে এটাই সেরা সময়। অনেক দিন ধরেই অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে সেল এবং ডিসকাউন্ট সংক্রান্ত তথ্য শেয়ার করা হচ্ছে। Amazon SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলিতে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই পোস্টে আমি আপনাদের Amazon-এ সেরা স্মার্টফোন ডিল সম্পর্কে জানাবো। এই স্মার্টফোনগুলি 30 হাজার টাকার কম বাজেটে কেনা যাবে।
Amazon Great Indian Festival Sale : Best Smartphone Deals
iPhone 12
iPhone 12 স্মার্টফোনটি Amazon সেল চলাকালীন সর্বনিম্ন 39,999 টাকায় কেনা যাবে। iPhone 12-এ রয়েছে একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে। এই ফোনটি A14 Bionic চিপসেটের সাথে আসে। এই ফোনটিতে 12MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাটি 4K ডলবি ভিশন HDR এবং নাইট মোড, ডিপ ফিউশন এবং স্মার্ট HDR 3 তে চলে। iPhone 12-এ IP68 রেটিং সাপোর্ট রয়েছে।
দাম – 60,900 টাকা
অফারে দাম – 39,999 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Samsung Galaxy S22 5G
Samsung-এর ফ্ল্যাগশিপ Samsung Galaxy S22 5G স্মার্টফোন Amazon-এর সেল চলাকালীন 49,999 টাকায় সেল হচ্ছে। সাধারণত এই ফোনের দাম 72,999 টাকা হয়। Samsung Galaxy S22 5G স্মার্টফোনটিতে একটি 6.1-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট এবং HDR10+ রেটিং রয়েছে। এই ফোনটিতে একটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে একটি 3,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
দাম – 72,999 টাকা
অফারে দাম – 49,999 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Samsung Galaxy M13 5G
Samsung Galaxy M13 5G ফোনটি মাত্র 15,999 টাকা দামের সস্তা 5G ফোনগুলির মধ্যে অন্যতম যা বর্তমানে ব্যাঙ্ক অফার দিয়ে মাত্র 8,499 টাকা দামে বেচা হচ্ছে। এই ফোনে 6.6-inch FHD+ ডিসপ্লে রয়েছে। স্মুথ প্রসেসিঙের জন্য এতে Exynos 850 চিপসেট রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 OS এর সঙ্গে OneUI এর লেয়ারিং সহ কাজ করে। এই ফোনের ভার্চুয়াল RAM ফিচার ব্যাবহার করে মোট 12GB RAM উপভোগ করা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে Samsung Knox security রয়েছে।
দাম : 15,999 টাকা
অফারে দাম : 8,499 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Samsung Galaxy M53 5G
Samsung Galaxy M53 5G ফোনটি সাধারণত 26,499 টাকা দামে সেল হলেও বর্তমানে এই সুন্দর মিড রেঞ্জ ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ মাত্র 21,999 টাকা দামে কেনা যাবে। এই ফোনে 6.7-inch Super AMOLED Plus ডিসপ্লে আছে যা FHD+ রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 5G কানেক্টিভিটি যুক্ত Mediatek Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছে। ল্যাগ ফ্রী গেমিঙের জন্য এই ফোনে Vapour Chamber Cooling ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 108MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8MP আলট্রা অয়াইড ক্যামেরা সেন্সর, 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য এতে অবজেক্ট ইরেজার, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রিমাস্টেরের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। সহজেই ফোন আনলক করার জন্য এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দাম : 26,499 টাকা
অফারে দাম : 19,499 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
OnePlus Nord CE 2 Lite 5G
বর্তমানে স্মার্টফোন মার্কেটে সবচেয়ে সমালোচিত ফোনগুলির মধ্যে OnePlus Nord CE 2 Lite 5G ফোনটি অন্যতম। যদি আপনি অল্প বাজেটের মধ্যে একটি OnePlus স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তবে এটি একটি যথার্থ অপশন। এই সুন্দর ফোনটি বর্তমানে ব্যাঙ্ক অফার দিয়ে 21,999 টাকার বদলে মাত্র 18,249 টাকার বিনিময়ে বেচা হচ্ছে। OnePlus Nord CE 2 Lite 5G ফোনটি আকারে অত্যন্ত পাতলা এবং 5G ব্যান্ড সাপোর্টেড Qualcomm Snapdragon 695 5G চিপসেটে রান করে। এতে EIS ফিচার যুক্ত 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 16MP Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। এই ফোনে sRGB সহ এবং 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.59-inch FHD+ ডিসপ্লে P3 আছে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে এতে হেডফোন জ্যাক এবং এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
দাম : 19,999 টাকা
অফারে দাম : 18,249 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Redmi A1
আপনি যদি একটি সেকেন্ডারি স্মার্টফোন বা কোনো ফার্স্ট টাইম স্মার্টফোন ইউজারের জন্য স্মার্টফোন খুঁজছেন সেক্ষেত্রে Redmi A1 কম দামের মধ্যে একটি ভালো অপশন। এই ফোনটি সেল চলাকালীন 6,999 টাকার বদলে ব্যাঙ্ক অফার দিয়ে মাত্র 5,499 টাকা দিয়ে কেনা যাবে। এই ফোনটির ব্যাক প্যানেলে লেদার টেক্চার ফিনিশের সঙ্গে 120Hz টাচ স্যাম্পেলিং রেট যুক্ত 6.52-inch HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি Android 12 OS এর সঙ্গে Mediatek Dimensity A22 চিপসেটে কাজ করে। 2GB RAM এবং 32GB স্টোরেজ ছাড়াও মেমোরি বাড়ানোর জন্য এই ফোনে এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। বর্তমানে বিলুপ্তপ্রায় 3.5mm হেডফোন জ্যাকও আছে এতে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
দাম : 6,999 টাকা
অফারে দাম : 6,299 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Samsung Galaxy M33 5G
Samsung Galaxy M33 5G ফোনটি সাধারণত 18,999 টাকা দামে সেল করা হলেও ব্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে এই ফোনটি 13,449 টাকা দামে কেনা যাবে। এই ফোনটি অক্টাকোর প্রসেসর যুক্ত Exynos 1280 চিপসেটে রান করার পাশাপাশি 12টি 5G ব্যান্ড সাপোর্ট করে। এই ফোনে Corning Gorilla Glass 5 দিয়ে কোটেড এবং 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.6-inch FHD+ ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানির ‘Galaxy M’ সিরিজেরই অন্যান্য ফোনের মতো এই ফোনেও অবজেক্ট ইরেজার, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রিমাস্টেরের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি আছে। এই ফোনটি Android 12 বেসড OneUI তে কাজ করে। এছাড়াও ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে ভয়েস ফোকাস, অটো ডেটা সুইচিং এবং Knox security অন্যতম।
দাম : 18,999টাকা
অফারে দাম : 13,449 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Redmi Note 11
Redmi Note 11 ফোনটি বাজেট ক্যাটাগরির একটি উল্লেখযোগ্য স্মার্টফোন যার আসল দাম 13,999 টাকা হলেও এই সেলে ফোনটি 11,099 টাকা দামে বেচা হচ্ছে। এতে ফ্ল্যাট এজ ডিজাইনের সঙ্গে 90Hz রিফ্রেশরেট যুক্ত 6.43-inch FHD+ AMOLED ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেটে রান করে। এতে 6GB RAM এবং 64GB UFS 2.2 স্টোরেজ ছাড়াও এসডি কার্ড স্লট আছে। এই ফোনটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট Alexa সাপোর্ট করে। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য ডুয়েল স্পিকার এবং গেমিঙের সময় দারুণ হ্যাপটিক ফিডব্যাকের জন্য Z-axis লিনিয়ার মোটর আছে। এছাড়াও ধূলো এবং জলের হাত থেকে বাঁচানোর জন্য একে IP53 সার্টিফাইড করা হয়েছে।
দাম : 13,999 টাকা
অফারে দাম : 11,099 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Redmi 10A
আমাজন সেলে Redmi 10A ফোনটি ব্যাঙ্ক অফার সহ 7,469 টাকায় বেচা হচ্ছে, তবে এই ফোনটির আসল দাম 9,499 টাকা। এই কম বাজেটের সুন্দর ফোনটিতে স্মুথ এবং পাওয়ার এফিসিয়েন্ট পারফরমেন্সের জন্য Mediatek Helio G25 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 6.53-inch HD+ ডিসপ্লে রয়েছে। এতে 4GB RAM ও 64GB স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 512GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে অ্যাডভান্স RAM বুস্টার ফিচার আছে যার সাহায্যে 5GB পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল RAM উপভোগ করা যায়। এতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা একবার ফুল চার্জ করলে গোটা একটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটির সঙ্গে বক্সে 10W চার্জার দেওয়া হয়। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP ক্যামেরা সেন্সর এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া আনলক ও সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
দাম : 9,499 টাকা
অফারে দাম : 7,469 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Redmi 9 Activ
আমাজন সেলে 9,499. টাকার বদলে মাত্র 7,499 টাকার বিনিময়ে Redmi 9 Activ ফোনটি কেনা যাবে। এই ফোনে অরা এজ ডিজাইনের সঙ্গে 6.53-inch HD+ ডিসপ্লে আছে। এই ফোনে Mediatek Helio G35 এর পাশাপাশি স্মুথ গেমিং পারফরমেন্সের জন্য হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি আছে। এছাড়াও এই ফোনে ,000mAh ব্যাটারি, 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া জলের ছিটার হাত থেকে বাঁচাতে এতে P2i ফিচার আছে। এর সঙ্গে বাড়তি সুরক্ষার জন্য ভোল্টেজ প্রোটেকশন এবং চোখ সুরক্ষিত রাখার জন্য TUV Rheinland সার্টিফাইড ডিজাইন রয়েছে।
দাম : 9,499 টাকা
অফারে দাম : 7,499 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
Samsung Galaxy M32
Samsung Galaxy M32 ফোনটি এই লিস্টের শেষ স্মার্টফোন। এই ফোনটি সাধারণত 15,499 টাকা দামে সেল হলেও বর্তমানে এই সুন্দর ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ মাত্র 12,499 টাকা দামে কেনা যাবে। এই ফোনে 90Hz রিফ্রেশরেট যুক্ত এবং FHD+ রেজলিউশন সাপোর্টেড 6.4-inch Super AMOLED ডিসপ্লে আছে যা 800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ কোয়াড রেয়ার রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 6,000mAh ব্যাটারি, 6GB RAM এবং 128GB স্টোরেজ আছে। মেমোরি বাড়ানোর জন্য এতে এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটি Android 11 বেসড OneUI সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে আছে MediaTek Helio G80। বাড়তি সুরক্ষার জন্য এই ফোনে Knox security যোগ করা হয়েছে। এছাড়া আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
দাম : 15,499 টাকা
অফারে দাম : 12,499 টাকা (ব্যাঙ্ক অফার সহ)
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন




















