কয়েক দিন আগে টেকনো কোম্পানি ভারতে 15,499 টাকা দামে নতুন 5G স্মার্টফোন Tecno Pova Neo 5G লঞ্চ করেছিল। Tecno Pova Neo 5G ফোনটিতে 6,000mAh Battery, 50MP Camera, 120Hz Display এবং MTK Dimensity 810 5G Processor এর মতো দুর্দান্ত কিছু ফিচার আছে। এবার কোম্পানি আন্ত্রজাতিক মঞ্চে Tecno Pova Neo 2 নামের একটি নতুন ফোন লঞ্চ করেছে।
Tecno Pova Neo 2 এর দাম
কোম্পানির পক্ষ থেকে রাশিয়ার মার্কেটে নতুন Tecno Pova Neo 2 ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে RUB 11,990 (প্রায় 17,000 টাকা)। একইভাবে Tecno Pova Neo 2 ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্ট RUB 13,990 (প্রায় 20,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Uranolite Gray, Virtual Blue এবং Orange Magma কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Tecno Pova Neo 2 এর স্পেসিফিকেশন
নতুন Tecno Pova Neo 2 ফোনটিতে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটির ডায়মেনশন 170.86 x 77.79 x 9.63 এমএম।
Tecno Pova Neo 2 ফোনটি হাইওএস 8.6 বেসড Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট রয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে রয়েছে মালী জি52 জিপিইউ। এই ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে যা প্রয়োজন হলে মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে বাড়ানোও যায়।
ফটোগ্রাফির জন্য Tecno Pova Neo 2 ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 16 মেগাপিযেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিযেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিযেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Tecno Pova Neo 2 ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 mAh ব্যাটারি রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












