100KM রেঞ্জের সঙ্গে লঞ্চ হল সস্তা ব্যাটারিচালিত স্কুটি, আগুন ধরার ভয়ও নেই

যারা এই দীপাবলিতে একটি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর আছে। কারণ দেশের মার্কেটে কম খরচে বেশি রেঞ্জ প্রদানকারী একটি নতুন Electric Scooter লঞ্চ করা হয়েছে। Electric Scooter প্রস্ততকারী কোম্পানি Komaki ভারতে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Komaki Venice Eco পেশ করেছে। এই নতুন Electric Two Wheeler এর প্রধান বিশেষত্ব এর কম দাম এবং হাই স্পীড। এই পোস্টে এই নতুন বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটারের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Komaki Venice Eco Electric Scooter এর লুক ও ফিচার

এই নতুন ইলেকট্রিক স্কুটারটি দেখতে যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয়। কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারটি সাদা ও নীল রং সহ Garnet Red, Sacramento Green, Jet Black, Metallic Blue, Bright Orange এবং Silver কালার ভেরিয়েন্টে পেশ করেছে। এছাড়া এর ভেনিস ইসিও ফ্রন্ট প্যানেলে কোমাকি ব্র্যান্ডিং সহ গোল হেডলাইট রয়েছে। এর সঙ্গে এই Electric Two Wheeler এর গুরুত্বপূর্ণ বিশেষত্বের মধ্যে একটি অতিরিক্ত ব্যাকরেস্ট, বুট স্পেসের সঙ্গে আরামদায়ক সীট, নেভিগেশন সহ টিএফটি স্ক্রিন, একটি ফ্রন্ট স্টোরেজ কমপার্টমেন্ট এবং সেল্ফ ডায়েগনসিস এবং মেরামতের জন্য একটি ডেডিকেটেড বাটন উল্লেখযোগ্য। আরও পড়ুন: Amazon Happiness Upgrade Days Sale : সস্তায় পাওয়া যাচ্ছে দারুণ স্মার্টফোন, দেখে নিন বেস্ট স্মার্টফোন অফার

Komaki Venice Eco এর স্পেসিফিকেশন

Komaki Venice Eco ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম ফেরো ফসফেট (LiPO4) ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম এবং এটি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 3 থেকে 4 ঘণ্টা। এছাড়া এই ইলেকট্রিক স্কুটার একবার ফুল চার্জ হতে 1.8 থেকে 2 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এই পাওয়ারট্রেনের সঙ্গে এটি ব্র্যান্ডের 11টি লো স্পীড এবং ছয়টি হাই স্পীড Electric Two Wheeler এর লাইনআপে আসে।

ধরবে না আগুন

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইলেকট্রিক স্কুটারে অ্যাডভান্স ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS), মাল্টিপল থার্মাল সেন্সর, অ্যাপ বেসড কানেক্টিভিটির সঙ্গে আগুন প্রতিরোধী LFP টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ইলেকট্রিক স্কুটারটি ফায়ার প্রুফ। অর্থাৎ এই Electric Two Wheeler এর মালিকদের তাদের গাড়িতে আগুন ধরার ভয় থাকবে না। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Pad, 8000mAh ব্যাটারি সহ পাবেন 10 ইঞ্চির থেকেও বড় ডিসপ্লে!

Komaki Venice Eco এর দাম

কোম্পানি তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি Komaki Venice Eco ইলেকট্রিক স্কুটারটি 79,000 টাকা (এক্স-শোরুম) দামে পেশ করেছে। এই গাড়িটি ভারতের বাজারে Ola S1, ইথার ইলেকট্রিক স্কুটার, ওকিনাভা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নাম্বে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here