ধামাকাদার অফার নিয়ে হাজির আম্বানি, এই দুটি প্ল্যানে ফ্রি তে পাবেন 4500 টাকার সুবিধা

মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio তাদের পোস্টপেইড গ্রাহকদের জন্য একটি বড় অফার ঘোষণা করেছে। আসলে, কোম্পানি ব্রডব্যান্ড পরিষেবা JioFiber গ্রহণকারী নতুন এবং পুরানো ইউজারদের জন্য এই বিশেষ অফারটি চালু করেছে, যার অধীনে কোম্পানি তাদের গ্রাহকদের 4500 টাকার সুবিধা দিচ্ছে। আপনিও যদি এই সুবিধাটি নিতে চান, তাহলে জেনে নিন কিভাবে এবং কতদিনের জন্য এই অফারটি পাওয়া যাবে। আরও পড়ুন: মঙ্গলযানের সাথে বিচ্ছিন্ন হল যোগাযোগ! শেষ হলো বিশ্বের সবচেয়ে সফল মহাকাশ অভিযান

এই প্ল্যানগুলিতে পাবেন সুবিধা

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, JioFiber-এর দুটি প্ল্যানের সঙ্গে Jio অফারের সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানগুলির দাম 599 টাকা এবং 899 টাকা। যদি কোনও ইউজার JioFiber এর 599 টাকার প্ল্যান বা JioFiber এর 899 প্ল্যান নেন তাহলে তিনি এই অফারটির সুবিধা নিতে পারবেন।

এই দুটি প্ল্যান রিচার্জ করলে বা একটি নতুন কানেকশন নিলে আপনারা 4500 টাকা পর্যন্ত সুবিধা পাবেন।তবে তার জন্য আপনাকে কমপক্ষে 6 মাসের জন্য 599 টাকার প্ল্যান বা কমপক্ষে 3 মাসের জন্য 899 টাকার প্ল্যান নিতে হবে। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Pad, 8000mAh ব্যাটারি সহ পাবেন 10 ইঞ্চির থেকেও বড় ডিসপ্লে!

4500 টাকার সুবিধা

আপনি যদি ভাবেন যে 4500 টাকায় কী কী সুবিধা পাওয়া যাবে, তাহলে আপনাদের জানিয়ে দেব যে এর মধ্যে 599 টাকার প্ল্যানে রিলায়েন্স ডিজিটালে 1000 টাকা ডিসকাউন্ট, Myntra তে 1000 টাকার ডিসকাউন্ট, Ajio-এ 1000 টাকার ডিসকাউন্ট এবং Ixigo তে 1500 টাকার ডিসকাউন্ট রয়েছে। 899 টাকার এই প্ল্যানে, গ্রাহকরা রিলায়েন্স ডিজিটালে 500 টাকা, Myntra-তে 500 টাকা, Ajio-এ 1000 টাকা এবং Ixigo-তে 1500 টাকা ডিসকাউন্ট পাবেন।

jio অফারের শেষ তারিখ

Jio এর এই অফারটি 1লা অক্টোবর থেকে লাইভ হয়েছে যা 9 অক্টোবর পর্যন্ত চলবে। এই অফারটি পাওয়ার জন্য আপনারা কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই অফারে উপলব্ধ কুপনগুলি 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। আরও পড়ুন: শুরু হল Amazon Happiness Upgrade Days Sale : স্মার্টফোন, ট্যাবলেট থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্ট ওয়াচের ওপর পাওয়া যাচ্ছে দারুণ ছাড়

Jio ব্রডব্যান্ড প্ল্যান

Jio এর 599 টাকার প্ল্যানে 30 MB প্রতি সেকেন্ড স্পিডে মাসে 3.3 TB ডেটা এবং 15 টিরও বেশি OTT অ্যাপ এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এই প্ল্যানে 550টিরও বেশি অন-ডিমান্ড টিভি চ্যানেল এবং ল্যান্ডলাইন পাওয়া যাবে। 899 টাকার প্ল্যানের সাথে আপনারা শুধুমাত্র 599 টাকার সুবিধা পাবেন। কিন্তু, 899 টাকার রিচার্জে ইউজাররা প্রতি সেকেন্ডে 100 MB স্পিড পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here