সরকারি টেলিকম কোম্পানি ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL চুপিসারে একটি নতুন 90 দিন ভ্যালিডিটির প্ল্যান পেশ করেছে। ফেস্টিভ্যাল সিজন উপলক্ষে কোম্পানি STV769 রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে কলিং ও ডেটার সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্ট এবং গেমিঙের মজা এই প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক। এই প্ল্যানের সুবিধার দৌলতে প্রাইভেট কোম্পানি Jio এর 749 টাকা এবং Airtel এর 779 টাকা দামের প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে। এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: এবার এইসব শহরে চালু হবে Jio-Airtel 5G Service, দেখে নিন আপনার শহর তালিকায় আছে কি না
কত টাকা দাম?
BSNL তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে STV769 প্ল্যানটি সম্পর্কে জানিয়েছে। কোম্পানির 769 টাকা দামের এই প্ল্যানটি একটি বিশেষ প্ল্যান। এই কারণে এই প্ল্যানটি সব জায়গায় পাওয়াও যাবে না। তবে গ্রাহকরা BSNL ওয়েবসাইট থেকে এটি রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানে গেমিঙের সুবিধা দেওয়া হবে। এর জন্য উপভোক্তাদের games.challengesarena.com ভিজিট করতে হবে।
90 দিন ভ্যালিডিটি
বর্তমানে তিন মাসের নামে প্রাইভেট কোম্পানিগুলি যেখানে 84 দিন ভ্যালিডিটি দেয় সেখানে দাঁড়িয়ে BSNL এই প্ল্যানে পুরোপুরি 90 দিনের ভ্যালিডিটিই দেয়। অর্থাৎ এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পূর্ণ তিন মাস অর্থাৎ 90 দিন ধরেই উপভোগ করা যাবে। আরও পড়ুন: 50MP Camera এবং 7GB RAM-এর সঙ্গে লঞ্চ হল নতুন 5G Phone, দাম মাত্র 15 হাজার টাকারও কম
180GB ডেটা এবং ফ্রি কলিং
আগেই বলা হয়েছে BSNL এর এই STV প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায় অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 180GB ডেটা উপভোগ করা যায়। এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিং এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS পাওয়া যায়।
ওটিটির সঙ্গে গেমের মজা
এই প্ল্যানে কলিং, SMS, ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটি ছাড়াও Eros Now এন্টারটেনমেন্ট, Lystn Podcast সার্ভিস, Hardy মোবাইল গেম সার্ভিস, Lokhdhun, Zing এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর পাশাপাশি গেমিঙের মাধ্যমে গ্রাহকরা 2 লক্ষ টাকা পুরস্কার জিতে নিতে পারেন। এছাড়াও STV769 প্ল্যানে 90 দিনের জন্য ফ্রি টিউনের সুবিধা পাওয়া যাবে, যা যতবার ইচ্ছা বদলানো যাবে। আরও পড়ুন: অবিশ্বাস্য কিন্তু সত্যি! মাত্র 5,499 টাকায় পাওয়া যাচ্ছে TV, জেনে নিন ডিটেইল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












