Xiaomi সাব ব্র্যান্ডের রূপে টেক মার্কেটে উপস্থিত POCO ভারতীয় বাজারে বিশাল ফ্যান ফলোয়িং তৈরি করেছে যা Realme এর সঙ্গে সঙ্গে OPPO এবং Vivo কেও টক্কর দেয়। পোকো সম্পর্কে নতুন খবর পাওয়া গেছে যে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন POCO C50 এর ওপর কাজ করছে এবং খুব শীঘ্রই টেক মার্কেটে এই ফোনটি পেশ করা হবে। পোকো সি50 ফোনটি গুগল প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টে স্পট করা হয়েছে, এরপর মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি POCO C50 ফোনটি মার্কেটে পেশ করা হতে পারে। আরও পড়ুন: খুবই সস্তায় বাড়িতে নিয়ে আসুন TV, AC এবং ওয়াশিং মেশিন, মাত্র 5,999 টাকা থেকে শুরু দাম
POCO C50 ফোনটিকে গুগল প্লে লিস্টিংয়ে 220733SPI মডেল নম্বরের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং এর কোডনেম রাখা হয়েছে ‘snow’। মডেল নম্বরের শেষের ‘আই’ অক্ষরটিকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলে মনে করা হচ্ছে। পোকো এখনও পর্যন্ত এই স্মার্টফোনটি নিয়ে কোনো অফিসিয়াল তথ্য ঘোষণা করেনি তবে শোনা যাচ্ছে টেক মার্কেটে এই ফোনটি পোকো সি50 নামে লঞ্চ হবে যার এবং এই ফোনের দামও কম রাখা হবে। ফোনের স্পেসিফিকেশন কি হবে তার ডিটেইলস জানার জন্য আমাদের এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি পোকো তাদের POCO C40 স্মার্টফোনটিও এখনও পর্যন্ত ভারতে লঞ্চ করেনি।
POCO C40
Poco C40 স্মার্টফোনটিতে 6.71-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রেজলিউশন 1560 x 720 পিক্সেল, রিফ্রেশরেট 60Hz এবং ব্রাইটনেস 400 nits। Poco এর এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ডিসপ্লে Corning Gorilla Glass এর প্রটেকশনের সাথে পেশ করা হয়েছে। Poco C40 স্মার্টফোনটি ভিয়েতনামে JLQ JR10 SoC এর পেশ করা হয়েছিল যা Android 11 বেসড MIUI এ রান করে। আরও পড়ুন: Amazon Great Indian Festival Finale Days Sale চলাকালীন স্মার্ট টিভিতে পাবেন দুর্দান্ত অফার, দেখে নিন সেরা ডিলগুলি
Poco C40 স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5MP এর ফ্রন্ট স্নাইপার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম স্লট, 4G, ডুয়াল ব্যান্ড WiFi, Bluetooth 5.0, GNSS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। Poco C40 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: ব্লুটুথ কলিং ফিচার সহ লো বাজেটে লঞ্চ হল Gizmore Glow Luxe স্মার্টওয়াচ
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











