আকাশ মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও ধীরে ধীরে সারা দেশে তাদের 5G পরিষেবা চালু করছে, যা ইউজারদের জন্য উপহারের চেয়ে কম নয়। অন্যদিকে, কোম্পানি গোপনে একের পর এক রিচার্জ প্ল্যান বন্ধ করায় ইউজাররা প্রচন্ড ক্ষুব্ধ। সম্প্রতি, কোম্পানি তাদের 12 4G প্রি-পেইড প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে, যার সাথে Disney + Hotstar ফ্রি সাবস্ক্রিপশন উপলব্ধ ছিল। এবার কোম্পানি ডিজনি + হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সাথে আসা আরও দুটি প্ল্যান কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ করে দিয়েছে। অর্থাৎ, এখন কোম্পানির কাছে এমন কোনো প্ল্যান নেই, যার সাহায্যে আপনি ফ্রিতে Disney Plus Hotstar সাবস্ক্রিপশন পেতে পারবেন। এই পোস্টে আমি আপনাদের জানিয়ে দেব যে Jio কোন দুটি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে।
ইউজারদের বড় ধাক্কা দিল Jio
Jio-এর এই সিদ্ধান্তের পরে, এখন Jio ইউজাররা এবং ক্রিকেট ভক্তরা একটি বড় ধাক্কা খেয়েছে, কারণ এবার থেকে তাদের IPL ম্যাচ দেখার জন্য Disney + Hotstar সাবস্ক্রিপশন কিনতে হবে।
বন্ধ হয়ে গেছে এই দুটি প্ল্যান
Jio তাদের ওয়েবসাইটের পাশাপাশি Jio অ্যাপ থেকে 1499 টাকা এবং 4199 টাকার প্রিপেড প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে। যদিও কোম্পানির তরফে এই প্ল্যান দুটি বন্ধ করার কারণ সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। এই দুটি প্ল্যানের সাথে ইউজাররা এক বছরের জন্য Disney + Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতেন।
1. Jio-এর 1,499 টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে, ইউজাররা 84 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 2GB ডেটা পেতেন। পাশাপাশি এই রিচার্জে প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দেওয়া হত। শুধু তাই নয়, কোম্পানি ডিজনি + হটস্টারের পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা হিসাবে ফ্রি JioTV, JioSecurity এবং JioCinema সাবস্ক্রিপশন সুবিধা প্রদান করত।
2. Jio-এর 4,199 টাকার প্রিপেড প্ল্যান: Reliance Jio-এর 4,199 টাকার প্রিপেড প্ল্যানে, 365 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 3GB ডেটা পাওয়া যেত। এছাড়াও এই রিচার্জে ফ্রি কলিং সহ দৈনিক 100টি SMS এর সুবিধাও দেওয়া হত। শুধু তাই নয়, Disney + Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন ছাড়াও কোম্পানি এই প্ল্যানে JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity-এর সুবিধাও প্রদান করত ।
আসতে পারে নতুন রিচার্জ প্ল্যান
কোম্পানি ডিজনি প্লাস হটস্টারের সাথে তাদের নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করতে পারে। তবে এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। প্রায়শই টেলিকম কোম্পানিগুলো এমন করে যখন OTT প্ল্যাটফর্মগুলি নিজেরাই তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












