অজয় দেবগনের ছবি Drishyam 2 মুক্তির সাথে সাথে বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছে, অন্যদিকে অজয়ের আসন্ন ছবি Bhola মুভির টিজার প্রকাশ পাওয়ায় দর্শকরা আরও একটি উপহার পেয়েছে। 30 মার্চ, 2023-এ ছবিটি 3D তে মুক্তি পাবে, এই সিনেমায় অজয় দেবগনের সাথে টাবুকে দেখা যাবে। কিন্তু, আপনি কি জানেন যে Drishyam 2-এর মতোই অজয় দেবগনের আসন্ন ছবি ‘Bhola’ ও সাউথের সিনেমার রিমেক। Bhola সিনেমাটি 2019 সালে মুক্তিপ্রাপ্ত ‘Kaithi ‘ ছবির রিমেক। আপনি যদি ‘Bhola’ সিনেমার রিলিজের আগেই এর কাহিনি জানতে চান তাহলে আপনারা ওটিটি প্ল্যাটফর্মে এই ‘Kaithi ‘সিনেমাটি হিন্দিতে দেখতে পারেন। আপনারা কোন OTT প্ল্যাটফর্মে এই সিনেমাটি দেখতে পাবেন সেটা এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: 7 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে Tecno Phantom X2 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন
Bhola সিনেমার টিজার
Kaithi সিনেমাটির সম্পর্কে আরও কিছু বলার আগে,আপনাদের জানিয়ে রাখি যে ‘Bhola’ সিনেমার টিজার আউট হয়ে গেছে। এর একটি এক মিনিট 26 সেকেন্ডের টিজার রয়েছে, যা আপনি নীচে দেখতে পারেন। তবে টিজারে অজয় দেবগনের মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। তবে, টিজারটি দেখে মনে হচ্ছে ছবিটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে।
এই OTT তে হিন্দিতে দেখতে পাবেন Kaithi
Kaithi মুভিটির কথা বলতে গেলে, এটি লোকেশ নাগরাজ পরিচালিত সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কার্তি, এই সিনেমার হিন্দি রিমেকে প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। যদিও ওটিটি প্ল্যাটফর্মে হিন্দি ভাষায় ‘Kaithi’ সিনেমাটি উপলব্ধ রয়েছে। আপনি Disney Plus Hotstar, MX Player এবং Sony Liv-এ এই মুভিটি দেখতে পারেন। আরও পড়ুন: Samsung Mobile Phone এখন আরও সস্তা! 8টি স্যামসাঙ ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে বছর ‘Kaithi’ মুক্তি পেয়েছিল, সেই বছর এটি ছিল দক্ষিণের অন্যতম হিট ছবি। অন্যদিকে, অজয় দেবগনের ‘Bhola’-এর গল্পটি হুবহু ‘Kaithi’-এর মতো। এই সিনেমাতেও একটি অনাথ আশ্রমে বেড়ে ওঠা এবং জেলে বন্দি একটি মেয়ের গল্প দেখানো হয়েছে, যা অনেকটা Kaithi এর মতোই।
তবে বলিউডে দক্ষিণের সুপারহিট ছবির হিন্দি রিমেক এটাই প্রথম নয়। এর আগেও হিট: দ্য ফার্স্ট কেস সিনেমাটি তেলেগু সিনেমা ‘হিট দ্য ফার্স্ট কেস’-এর রিমেক হিসেবে রিলিজ হয়েছিল। পাশাপাশি Vikram Vedha রিমেকটিও সাউথ মুভির রিমেক। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Redmi Note 11S স্মার্টফোনে পাবেন বিশাল ডিসকাউন্ , লো বাজেটে পাবেন দারুণ ফিচার
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









