8,200mAh ব্যাটারি এবং 10.36-ইঞ্চি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Nokia T21 ট্যাবলেট 

Highlights

  • Nokia T21 ভারতে Wi-Fi এবং LTE + Wi-Fi উভয় মডেলেই লঞ্চ হয়েছে। 
  • এই ট্যাবলেট ডিভাইসটি 2K রেজলিউশন সহ একটি বড় 10.36-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করে। 
  • Nokia T21 2 বছরের Android OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে। 

Nokia ব্র্যান্ডের মালিক HMD Global ভারতীয় মার্কেটে তাদের নতুন প্রোডাক্ট চালু করেছে। কোম্পানির তরফে নতুন ট্যাবলেট ডিভাইস Nokia T21 লঞ্চ করা হয়েছে। এটি একটি মিডবাজেট ট্যাবলেট যার দাম 17,999 টাকা থেকে শুরু হয়৷ Nokia T21 ট্যাবলেটে 10.36 ইঞ্চি বড় ডিসপ্লে, 4GB RAM এবং শক্তিশালী 8200mAh ব্যাটারি রয়েছে। এই পোস্টে আপনাদের এই ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন BGMI এর গ্লোবাল ভার্সন PUBG মোবাইলের নতুন আপডেটের ফিচার, কন্টেন্ট এবং রিলিজ ডেট

Nokia T21 এর দাম

Nokia T21 ট্যাবলেটটি ভারতে WiFi এবং LTE উভয় মডেলেই লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলই 4GB RAM মেমরি সহ 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ট্যাবলেটের Wi-Fi ভেরিয়েন্টটি 17,999 টাকায় লঞ্চ করা হয়েছে এবং LTE + Wi-Fi ভেরিয়েন্টটি 18,999 টাকা দামে মার্কেটে এসেছে। Nokia T21 স্মার্টফোনটি আগামী 22 জানুয়ারি থেকে Charcoal Grey কালার অপশনে লঞ্চ হবে।

Nokia T21 ট্যাবলেটের স্পেসিফিকেশন

  • 10.36″ 2K LCD ডিসপ্লে
  •  4GB RAM + 64GB স্টোরেজ 
  • UNISOC T612 প্রসেসর
  • 8MP রেয়ার + 8MP সেলফি
  • 18W 8,200mAh ব্যাটারি

Nokia T21 ট্যাবলেট ডিভাইসটি 5:3 অ্যাসপেক্ট রেশিওতে তৈরি করা হয়েছে যা 1200 x 2000 পিক্সেল রেজলিউশন সহ 10.36 ইঞ্চি 2K ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি IPS LCD প্যানেলে তৈরি যা 400নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। Nokia T21 IP52 রেটযুক্ত যা এটিকে জল এবং ডাস্টের হাত থেকে রক্ষা করে। আরও পড়ুন: Indian Gadget Awards 2022: কোন ক্যাটাগরিতে কোন ফোন নমিনেট হয়েছে? দেখে নিন সম্পূর্ণ লিস্ট

এই ট্যাবলেট ডিভাইসটি অ্যান্ড্রয়েড 12OS এ লঞ্চ করা হয়েছে যা 1.82GHz ক্লক স্পিড সহ Octacore UniSoC T612 প্রসেসরে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ট্যাবলেটে Mali-G57 GPU দেওয়া হয়েছে। Nokia T21 2 বছরের Android OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটের সাথে পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Nokia T21 এর ব্যাক প্যানেলে এবং ফ্রন্ট প্যানেলেই একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia T21 ট্যাবলেটটি একটি বড় 8,200mAh ব্যাটারি সাপোর্ট করে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই ট্যাবলেটে 3.5mm জ্যাক, FM রেডিও এবং NFC-এর মতো ফিচারও পাওয়া যায়। আরও পড়ুন: Amazon Great Republic Day সেল চলাকালীন 5G স্মার্টফোনে পাবেন দুর্দান্ত ডিল 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here